ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

পরিচিতা এক মহিলার সাক্ষাত পাইয়া তাহার সঙ্গে কিছু কথা বলার পর তথা হইতে প্রস্থান করিলেন । কিন্তু যাওয়ার সময় তিনি বার বার ফিরিয়া ফিরিয়া উক্ত মহিলার দিকে তাকাইতেছিলেন আর সামনে আগাঁইতেছিলেন। এমতাবস্থায় একটি দেয়ালের সঙ্গে ধান্ধা লাগিয়া তাহার মুখে যখম হইয়া গেল! পরে তিনি রাসূল ছাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া ঘটনাটি পেশ করিলে তিনি ফরমাইলেন, আল্লাহ্‌ পাক যখন কোন বান্দার কল্যাণ চাহেন, তখন দুনিয়াতেই তাহার পাপের শাস্তি দিয়া দেন৷ একদা হযরত আলী (রাঃ) উপস্থিত লোকদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, আমি তোমাদিগকে পবিত্র কোরআনের এমন একটি আয়াতের সন্ধান দিতেছি, যাহা সকল আয়াত অপেক্ষা অধিক আশাব্যঞ্জক ৷ অতঃপর তিনি নিম্নোক্ত আয়াতটি তেলাওয়াত করিলেন- + PES EAT IRAE TOOTS SH AKOAUG সূরা শুরা -- ৩০ আয়াত) eet OE EEE CAE তাহা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করিয়া দেন । মোটকথা, পার্থিব জীবনে মানুষের উপর যত বালামুসীবত আপতিত হয়, উহা তাহাদের গোনাহেরই ফসল ৷ আল্লাহ পাক যদি দুনিয়াতেই গোনাহের শাস্তি দিয়া দেন, তবে আখেরাতে আর শাস্তি দেওয়ার প্রয়োজন হইবে না। আর দুনিয়াতে যদি ক্ষমা করিয়া দেন, তবে তাহার কৃপার দাবী ইহা নহে ঘে, পরকালে পুনরায় শান্তি দিবেন । হয়ত আনাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ' ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, বান্দার দুইটি ঢোক আল্লাহ পাকের নিকট সর্বাধিক প্রিয় । (১) ক্রোধের ঢোক, যাহা হেলেম বা সহনশীলতা দ্বারা গলাধ্ঃকরণ করা হয়। (২) মুসীবতের ঢোক, যাহা সবর দ্বারা গিলিয়া ফেলা হয়। অনুরূপভাবে বান্দার দুইটি বিন্দু আল্লাহর নিকট অধিক প্রিয় । (১) সেই বিন্দু যাহা আল্লাহর পথে জেহাদ করিতে গিয়া প্রবাহিত হয়। (২) সেই অশ্রুবিন্দু, যাহা রাতের অন্ধকারে সেজদারত অবস্থায় বান্দার চোখ হইতে পতিত হয় এবং যাহা আল্লাহ ব্যতীত অপর কেহ্‌ দেখিতে পায় না । বান্দার দুইটি পদক্ষেপ আল্লাহর নিকট অধিক প্রিয় । (১) ফরজ নামাজের জন্য অগ্রসর হওয়ার পদক্ষেপ । (২) আত্মীয়দের সঙ্গে মিলনের পদক্ষেপ ৷ হযরত আবু দারদা (রাঃ) হইতে বর্ণিত, হযরত সুলাইমান (আঃ)-এর এক পুত্রের প্রাণবিয়োগ ঘটিলে তিনি শোকে মূহ্যমান হইয়া পড়েন। ইতিমধ্যে দুইজন ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করিয়া বাদী ও বিবাদীরূপে হযরত Ahr — www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।