১০৬ সবর ও শোকর হেফাজত করি, যেন পরকালে আমার নিকট তাহার আর কোন প্রাপ্য অবশিষ্ট না থাকে এমতাবস্থায় তাহার পাপের প্রাপ্য হইবে কেবল অনন্ত শাস্তি । কথিত আছে, যখন নিম্নোক্ত আয়াত নাজিল হয়- [Abn FANT AGD AS LTE tt 0 (সূরা নিসা -- ১২৩ আয়াত। অর্থাৎ- যেই ব্যক্তি মন্দকার্য করিবে সে উহার প্রতিফল ভোগ করিবে। তখন হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! এই আয়াত নাজিল হওয়ার পর আর কেমন করিয়া আনন্দ অনুভব হইবে? আল্লাহর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, হে আবু বকর! আল্লাহ্ তোমাকে ক্ষমা করুন, তুমি কি অসুস্থ বা চিন্তাগ্স্ত হও না? উহাতেই তোমার পাপের কাফফারা হইয়া যাইবে । অর্থাৎ ইহ্সংসারে রোগ-ব্যাধি, দুঃখ-যাতনা ও বালা-মুসীবত হইল মোমেন লোকের পাপের শাস্তি হযরত ওকবা ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত, রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, তুমি যদি কোন ব্যক্তিকে এইরূপ দেখিতে পাও যে, আল্লাহ পাক তাহার সকল আকাজঙ্ক্ষাই পূরণ করিতেছেন আর সে তাহার পাপ কর্মেই বহাল থাকিতেছে, তখন মনে করিবে, তাহাকে সুযোগ দেওয়া হইতেছে মাত্র । অতঃপর তিনি নিম্নোক্ত আয়াত তেলাওয়াত করিলেন- CLE BLAS AS LODE CG an BB CULS ET Das Tras 24 + Gl oF HEEES EES [ysl অর্থাৎঁ অতঃপর তাহারা যখন এঁ উপদেশ ভুলিয়া গেল, যাহা তাহাদিগকে দেওয়া হইয়াছিল, তখন আমি তাহাদের সামনে সব কিছুর দ্বার উন্ক্ত করিয়া দিলাম । এমনকি যখন তাহাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্য তাহারা খুব গর্বিত হইয়া পড়িল, তখন আমি অকস্থাৎ তাহাদেরকে . পাকড়াও করিলাম । তখন তাহারা নিরাশ হইয়া গেল সূরা আন্-আম -- ৪৪ আয়াত) অর্থাৎ, লোকেরা যখন আল্লাহর হুকুম অনুযায়ী কার্য সম্পাদন পরিত্যাগ করিল, তখন আল্লাহ পাক তাহাদের সন্মুখে সুখ-স্বাচ্ছন্দ্যের দ্বার অবারিত করিয়া দিলেন। এই পর্যায়ে তাহারা যখন সুখ-সমন্ভোগে মত্ত হইয়া পড়িল তখন সহসা একদিন একবারেই তাহাদিগকে পাকড়াও করিলেন । হযরত হাসান বসরী (রহঃ) বলেন, এক ছাহাবী পথিমধ্যে জাহেলী যুগের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।