ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ 125
📝 Text 📖 PDF

সবর ও শোকর ৭ আল্লাহ পাক এই কারণে ফেরেশতা সৃষ্টি করিয়াছেন যেন তাহারা আল্লাহর এবাদতে নিবিষ্ট থাকে এবং তাহার নৈকট্য লাভে সন্তুষ্ট থাকে ৷ তাহাদের মধ্যে এমন কোন কামনা-বাসনা রাখা হয় নাই যাহা তাহাদেরকে আল্লাহর এবাদতের আগ্রহ ও নিবিষ্টতা এবং নৈকট্য অর্জনের পথে বাধা সৃষ্টি করিতে পারে। পক্ষান্তরে মানুষের অবস্থা হইল- শৈশবের সূচনা হইতেই সে পশুর মত অপূর্ণতা লইয়া সৃষ্টি হইয়াছে। এই সময় তাহার মধ্যে এক দুর্নিবার খাদ্যস্পৃহা স্বক্রিয় থাকে, তখন অন্য কোন কামনা তাহার মধ্যে থাকে না । কিছু দিন পর তাহার মধ্যে খেলা-ধুলা ও সাজসঙজ্জার আগ্রহ পয়দা হয়। আরো কিছুকাল অতিবাহিত হওয়ার পর তাহার মধ্যে বিবাহের কামনা. জাগ্রত হয়। অর্থাৎ শৈশব, কৈশো২র ও যৌবনের পর্যায়ক্রমিক অবস্থায় মানুষের মধ্যে পরপর এই সকল চাহিদা জনু নেয় শুরু অবস্থায় মানুষের মধ্যে সবরের শক্তি পয়দা হয় না। সেই সময় কেবল কামনা-বাসনা নামের একটি শক্তিই তাহার মধ্যে বিদ্যমান থাকে যেমন পশুর মধ্যেও কেবল এ একটি শক্তিই থাকে মানুষের মধ্যে বিপরীতধর্মী দুইটি শক্তির সংঘর্ষের পর একটিকে পরাভূত করিয়া অপর যেই শক্তিটি স্থিতি লাভ করে, উহারই নাম সবর । আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা হিসাবে পয়দা করিয়াছেন এবং তাহার মর্যাদা পশুর উর্ধ্বে দান করিয়াছেন। এই মানুষ যখন পূর্ণতা প্রাপ্ত হইয়া বালেগ হওয়ার নিকটবর্তী হয়, তখন তাহার উপর দুইজন ফেরেশতা নিয়োগ করা হয়। এই দুই ফেরেশতার একজন তাহাকে হেদায়েত ও সৎপথ প্রদর্শন করে এবং অপরজন তাহাকে. এই পথে সহায়তা করে। এই দুই ফেরেশতার সহায়তায় মানুষ পশু হইতে স্বাতন্ত্্য মর্যাদার অস্তিত্ব লাভ করে এবং তাহার মধ্যে দুইটি বিশেষ সিফাত ও গুণের বিকাশ ঘটে৷ সেই দুইটি গুণ হইল- আল্লাহ ও রাসূলের মারেফাত এবং ভাল-মন্দ কর্মের পরিণাম । হেদায়েত ও সৎপথ প্রদর্শের কাজে নিয়োজিত ফেরেশতার কল্যাণেই এই গুণটি পয়দা হয়। কিন্তু পশুরা আল্লাহ-রাসূলকেও চিনিতে পারে না এবং কর্মের পরিণাম সম্পর্কেও উহাদের কোন জ্ঞান নাই । এই কারণেই উহারা কেবল নিজেদের স্বার্থের অনুকূলে মজাদার খাবার অম্বেষণ করিয়া ফিরে । এমনকি উহাদের সম্মুখে যদি কোন উপকারী গুষধ রাখা হয় এবং উপস্থিত ক্ষেত্রে উহা যদি তিক্ত হয় তবে কিছুতেই সে উহা গ্রহণ করিতে সম্মত হইবে না । বরং এই গুষধ যে একটি উপকারী বস্তু ইহাও উপলব্ধি করিতে সক্ষম হইবে না। পক্ষান্তরে সৃষ্টির সেরা মানুষ হেদায়েতের নূর দ্বারা এই কথা জানিতে পারিয়াছে যে, শাহওয়াত ও কামনা-বাসনার আনুগত্য করার পরিণতি তাহার জন্য শুভ নহে । অবশ্য এই হেদায়েত বা ক্ষতিকারক বিষয় সম্পর্কে জ্ঞান থাকাই www.eelm.weebly.com

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.