ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ১০৫ পাক বান্দার ডাকে সাড়া দিয়া বলেন, হে আমার বান্দা! তুমি কি বলিতে চাহিতেছ, বল । আমি হাজির আছি। তুমি আমার নিকট যাহা চাহিবে, তোমাকে প্রদান করিব । দুনিয়াতে তোমার নিকট হইতে যদি কোন উত্তম বস্তু পৃথক দেই । কেয়ামতের দিন যখন আমলকারীগণ হাজির হইবে, তখন তাহাদের নামাজ, রোজা, দান, হজ্ব ইত্যাদি আমলসমূহ দীড়িপাল্লায় ওজন করা হইবে এবং পরিপূর্ণ ছাওয়াব প্রদান করা হইবে । কিন্তু যখন মুসীবতগ্রস্ত ও বিপদওয়ালাগণ হাজির হইবে, তখন তাহাদের জন্য দাড়িপাল্লা প্রস্তুত করা হইবে না এবং তাহাদের আমলনামাও খোলা হইবে না । তাহাদিগকে এমনভাবে ছাওয়াব প্রদান করা হইবে, যেমন তাহাদের উপর মুসীবত বর্ষণ করা হইয়াছিল। এই সময় পার্থিব জীবনে যাহারা বালা-মুসীবত ও বিপদাপদমুক্ত ছিল তাহারা এই দৃশ্য দেখিয়া বলিবে, হায়! দুনিয়াতে যদি কাচি দিয়া আমাদিগকে কাটা হইত এবং আমরাও বিপদগ্রস্তদের মত ছাওয়াব প্রাপ্ত হইতাম, তবে কতই না ভাল হইত ৷ সংশ্লিষ্ট প্ৰসঙ্গে কালামে পাকে এরশাদ হইয়াছে- EEO A NO CE is (সূরা যুমার - ১০ আয়াত) অর্থাৎ সবরকারীদিগকে বে-হিসাব পুরস্কার প্রদান করা হইবে। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, জনৈক পয়গম্বর আল্লাহ পাকের দরবারে নিবেদন করিলেন, এলাহী! মোমেন বান্দাগণ তোমার আনুগত্য করে এবং তোমার নাফরমানী ও পাপাচার হইতে বাচিয়া থাকে, অথচ তাহাদিগকে তুমি দুনিয়ার ধন-সম্পদ হইতে দূরে রাখ এবং তাহাদের উপর নানা প্রকার বালা-মুসীবত নাজিল কর ৷ পক্ষান্তরে কাফেররা তোমার আনুগত্য করে না এবং বিবিধ পাপকর্মে ধৃষ্টতা প্রদর্শন করে, অথচ তাহাদিগকে তুমি বালা-মুসীবত হইতে দূরে রাখ এবং দুনিয়ার নাজ-নেয়মত ও সুখ-স্বাচ্ছন্্য তাহাদিগকেই দান কর ইহার রহস্য কিঃ? পয়গন্বরের উপরোক্ত নিবেদনের জবাবে আল্লাহ পাক ওহী প্রেরণ করিলেন, বান্দা এবং বালা মুসীবত সবকিছুই আমার অধিকারে । আর সকলেই আমার প্রশংসায় পঞ্চমুখ। কোন মোমেন পাপ করিলে আমি এই কামনা করি, যেন মৃত্যুর পূর্বেই সে যাবতীয় পাপ হইতে মুক্ত হইয়া আমার সন্মুখে উপস্থিত হয়। সুতরাং ইহলোকেই তাহার উপর নানা বিপদাপদ চাপাইয়া তাহাকে নিষ্পাপ ও পবিত্র করিয়া লই । পক্ষান্তরে কাফের ব্যক্তিও ইহলোকে কিছু পুন্যের কার্য করিয়া থাকে সুতরাং উহার বিনিময়ে আমি ইহলোকেই তাহাকে প্রচুর রিজিক, পর্যাপ্ত সুখ-সামগ্রী ও নানা ধন-সম্পদ দান করিয়া থাকি এবং বিপদাপদ হইতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।