ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ সবর ও শোকর আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ! আমার সম্পদ বিনষ্ট হইয়া গিয়াছে এবং আমার শরীর অসুস্থ । জবাবে তিনি এরশাদ ফরমাইলেন, যেই ব্যক্তির সম্পদ বিনষ্ট হয় না এবং অসুস্থ হয় না; তাহার মধ্যে কোন কল্যাণ নাই । আল্লাহ পাক যেই ব্যক্তিকে মোহাব্বত করেন তাহাকে বিপদে লিপ্ত করেন। আর যখন বিপদে লিপ্ত করেন তখন সবর করার শক্তি দান করেন । হাদীসে পাকে এরশাদ হইয়াছে- মানুষের জন্য আল্লাহ পাকের নিকট মর্তবার একটি স্তর থাকে । মানুষ নিজের আমল দ্বারা এ মর্তবায় পৌছাইতে পারে না। এমতাবস্থায় আল্লাহ পাক সংশ্লিষ্ট ব্যক্তির দেহে কোন কষ্ট ও মুসীবত নাজিল করেন এবং উহার (উপর সবর করার) কারণে সে এ মর্তবা প্রাপ্ত হয়। ছাহাবী হযরত খাব্বাব বিন ইরাত (রাঃ) বর্ণনা করেন, একদা আমি রাসূলে মকবুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির ছিলাম । এই সময় তিনি নিজের চাদর বিছাইয়া কাবা ঘরের ছায়ায় উপবিষ্ট ছিলেন । আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আল্লাহর নিকট আমাদের সাহায্যের জন্য দোয়া করিতেছেন না কেন? এই কথা শুনিবার সঙ্গে সঙ্গে তাহার চেহারা মোবারক বিবর্ণ হইয়া গেল এবং তিনি সোজা হইয়া বসিয়া বলিলেন, তোমাদের পূর্ববর্তী লোকদের অনেককে মাটি খনন করিয়া গোড় দেওয়া হইত এবং করাত দিয়া তাহাদের মস্তক চিরিয়া দেওয়া হইত ৷ কিন্তু এতকিছুর পরও তাহারা নিজেদের দ্বীন পরিত্যাগ করিত না৷ হযরত আলী (রা) বলেন, কোন বাদশাহ যদি অন্যায়ভাবে কাহাকেও কারাগারে নিক্ষেপ করিবার পর যদি সেখানেই তাহার মৃত্যু ঘটে, তবে সে শাহাদাত প্রাপ্ত হইবে ৷ কিংবা প্রহারের কারণেও যদি তাহার মৃত্যু ঘটে, তবুও সে শহীদ হইবে। ছাহাবী হযরত আবু দারদা (রাঃ) বর্ণনা করেন, তোমরা মৃত্যুর জন্য পয়দা হইয়াছ আর বিরান করার জন্য এমারত নির্মাণ করিতেছ। তোমরা এমন বস্তুর লোভ করিতেছ যাহা বিলীয়মান, আর এমন বস্তু বর্জন করিতেছ যাহা চিরস্থায়ী । দারিদ্যু, রোগ-ব্যাধি ও মৃত্যু এই তিনটি বড় উত্তম বিষয় । হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন, রাসূলে আকরাম ছাল্রান্পান্ন আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, আল্লাহ পাক যখন তাহার কোন বান্দার কল্যাণ কামনা করেন এবং তাহাকে প্রিয় করিয়া লইতে চাহেন তখন তাহার উপর বৃষ্টির মত মুসীবত বর্ষণ করেন। এই সময় বান্দা যখন আল্লাহকে ডাকে, তখন ফেরেশতাগণ বলে, এই আওয়াজ তো পরিচিত বলিয়া মনে হইতেছে। অতঃপর বান্দা যখন পুনরায় “ইয়া রব” বলিয়া আল্লাহকে ডাকে, তখন আল্লাহ্‌ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।