ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

১০২ সবর ও শোকর পাকে এরশাদ হইয়াছে- SAE eH A ED অর্থাৎ- দুনিয়া হইল মোমেনের জন্য কয়েদখানা এবং কাফেরের জন্য জান্নাত স্বরূপ । এমন ব্যক্তিকে ‘কাফের’ বলা হয়, যে আল্লাহর দিক হইতে মুখ ফিরাইয়া কেবল পার্থিব ভোগ-বিলাস ও দুনিয়ার জীবনকেই কামনা করিতে থাকে । আর মোমেন বলা হয় সেই ব্যক্তিকে, যার অন্তর দুনিয়ার প্রতি বিমুখ এবং পারলৌকিক জীবনে গমনের প্রতি আগ্রহী থাকে । মোটকথা, মুসীবতের মধ্যে নেয়মত সুপ্ত থাকার পাচটি কারণ উপরে বর্ণনা করা হইল । সুতরাং মুসীবতের মধ্যে নেয়মতের এই সংশ্লিষ্টতার কারণেই উহার উপর সন্তুষ্ট থাকা কর্তব্য । তিক্ত ওষধ সেবন কিংবা পঁচনশীল শ্ষতে চিকিৎসকের অস্ত্র সঞ্চালনে উপস্থিত কষ্ট হয় বটে, কিন্তু উহার ফলে মানুষ রোগের কঠিন যাতনা হইতে মুক্তি লাভ করিয়া আরাম বোধ করে। অনুরূপভাবে মনে কর, কোন ব্যক্তি যদি কোন কারণে বাদশাহর মহলে গমন করে এবং সে ইহাও ভালভাবে জানিতে পারে যে, এই মহল তাহার স্থায়ী নিবাস নহে এবং এক সময় অবশ্যই তাহাকে এই স্থূল ত্যাগ করিতে হইবে; আর এমতাবস্থায় শাহী মহলের কোন মনোমুগ্ধকর দৃশ্য দেখিয়া সে যদি একেবারেই মুগ্ধ হইয়া পড়ে- যেই দৃশ্য তাহার সঙ্গে যাইবার নহে, তবে ইহা তাহার জন্য এক মুসীবতের কারণ হইবে৷ কারণ, সে এমন এক স্থানে সম্পর্ক স্থাপন করিতেছে যেখানে সে অবস্থান করিতে পারিবেনা ৷ অবশ্য উপরোক্ত অবস্থায় যদি তাহার অন্তরে এমন আশংকা থাকে যে, বাদশাহ আমার অবস্থা জানিতে পারিলে কঠিন শাস্তি দিবেন, তবে এই আশংকার কারণেই রাজ. মহলের প্রতি সে ঘৃণা ও অনীহা ভাব পোষণ করিবে এবং ইহা তাহার জন্য নেয়মতের কারণ হইবে । অনুরূপভাবে দুনিয়াও মানুষের জন্য একটি মহল বটে । লোকেরা অনুগ্রহের ফটক দ্বারা এই মহলে প্রবেশ করে এবং কবরের ফটক দ্বারা তথা হইতে প্রস্থান করে । এই অস্থায়ী:মহলের সহিত মানুষের যেই পরিমাণ সম্পর্ক স্থাপিত হইবে, সেই অনুপাতেই উহা তাহার জন্য মুসীবতের কারণ হইবে । আর.এই অস্থায়ী নিবাসের সহিত যেই পরিমাণ নিস্পৃহভাব পোষণ করিবে, সেই অনুপাতেই উহা তাহার জন্য নেয়মতের কারণ হইবে । যেই ব্যক্তি বিষয়টাকে এইভাবে উপলব্ধি করিতে পারিবে, সেই ব্যক্তি মুসীবতের ভিতরও শোকর করিতে পারিবে । কিন্তু যেই ব্যক্তি মুসীবতের ভিতর সুপ্ত নেয়মতের সন্ধান পায় নাই, তাহার পক্ষে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।