স্বর ও শোকর ১০১ হইতে পারে। সুতরাং সর্বক্ষেত্রে আল্লাহ পাকের উপর সুধারণা পোষণপূর্বক করা কর্তব্য । কারণ, আল্লাহ পাকের হেকমত বুঝিতে পারা মানব ক্ষমতার উর্ধ্বে । তাহার প্রতিটি কাজই হেকমতপূর্ণ ৷ বান্দার জন্য কোন্ বিষয়টি ভাল হইবে তাহা তিনিই ভাল বোঝেন। কেয়ামতের দিন বান্দা যখন পার্থিব জীবনের বিপদাপদের বিনিময়ে ছাওয়াব প্রাপ্ত হইবে, তখন তাহারা আল্লাহর শোকর আদায় করিরে। যেমন শিশুরা বড় হওয়ার পর পিতামাতা এবং শিক্ষকের নেগ্রানী ও প্রহারের শোকর আদায় করিয়া থাকে। কারণ, তখন তাহারা শৈশবের সেই শাসন ও আদব-কায়দা শিক্ষাদানের ফল দেখিতে পায়। অনুরূপভাবে মানুষের উপর যেই বালা-মুসীবত আগত হয়, উহাকেও আল্লাহ পাকের পক্ষ হইতে সতকীর্করণ স্বরূপই মনে করিতে হইবে৷ হাদীসে পাকে এরশাদ হইয়াছে, এক ব্যক্তি রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ! আমাকে কিছু ওসীয়ত করুন ৷ তিনি এরশাদ ফরমাইলেনঃ আল্লাহর পক্ষ হইতে তোমার উপর যেই হুকুম আগত হয়, উহাতে তুমি আল্লাহর উপর কোন খারাপ ধারণা পোষণ করিও না। একদা পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইয়া হাস্য করিলেন। লোকেরা উহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি ফরমাইলেন, এই বিষয়ে আমার তাজ্জব হয় যে, ঈমানদারদের জন্য আল্লাহ পাকের কোন হুকুম যদি সুখকর হয় তখন তাহারা উহাতে সন্তুষ্ট হয় এবং উহা তাহাদের জন্য কল্যাণকর হয়। অনুরূপভাবে এ হুকুম যদি তাহাদের জন্য কষ্টকর হয়, তবে সেই ক্ষেত্রেও তাহারা সসত্তুষ্ট থাকে এবং উহা তাহাদের জন্য কল্যাণকর হয়। প্রিয় পাঠক! বিষয়টাকে ভালভাবে উপলব্ধি করিতে চেষ্টা কর । যাবতীয় পাপের মূল হইতেছে দুনিয়ার মোহাব্বত। আর নাজাতের মূল কথা হইল দুনিয়ার প্রতি অনীহা । কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহর দেওয়া নেয়মতসমূহ যদি নিজের চাহিদা অনুযায়ী এবং কোন প্রকার বিপদাপদ ও বালা-মুসীবত ছাড়াই পাওয়া যায়, তবে দুনিয়ার প্রতি মন আরো বেশী আকৃষ্ট হইয়া পড়ে৷ এমতাবস্থায় দুনিয়া যেন মানুষের জন্য জান্নাতের রূপ পরিগ্রহ করে। পক্ষান্তরে পার্থিব জীবনে যদি বিবিধ প্রকার বিপদাপদ ও বালা-মুসীবত আপতিত হইতে থাকে, তবে সেই ক্ষেত্রে দুনিয়ার প্রতি মনের আকর্ষণ হ্রাস পাইতে পাইতে এক পর্যায়ে দুনিয়া যেন কয়েদখানার মত মনে হইতে থাকে । সংশ্লিষ্ট প্রসঙ্গে হাদীসে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।