১০০ সবর ও শোকর শাস্তি দেওয়া হইবে । সুতরং এই ক্ষেত্রেও তো মুসীবতগ্রস্ত ব্যক্তি এই কারণে আল্লাহর শোকর আদায় করা উচিৎ যে, দুনিয়ার সামান্য মুসীবতের বিনিময়ে তাহাকে পরকালের কঠিন আজাব হইতে মুক্তি দেওয়া হইয়াছে। আর গোনাহগারদের শাস্তি পরকালের জন্য মুলতবী রাখা হইয়াছে। তাছাড়া দুনিয়ার মুসীবতের ক্ষেত্রে উহার তীব্রতা ত্রাস কিংবা মুসীবতের যাতনা ভোগের পাশপাশি সান্তনা লাভেরও বহুবিধ উপকরণ মওজুদ আছে ৷ কিন্তু পরকালের শাস্তির অবস্থা হইল, প্রথমতঃ উহা স্থায়ী হইয়া থাকে ৷ দ্বিতীয়তঃ স্থায়ী না হইলেও.উহার মাত্রা ত্রাম কিংবা শাস্তির পাশাপাশি সান্তনা লাভের কোন উপকরণ সেখানে বিদ্যমান নাই । এদিকে হাদীস দ্বারা ইহাও প্রমাণিত যে, দুনিয়াতে একবার কাহারো পাপের শাস্তি হইয়া যাওয়ার পর আখেরাতে আর তাহাকে শাস্তি দেওয়া হইবে না। রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, মানুষ কোন গোনাহ করার পর যদি তাহার উপর কোন কঠিন মুসীবত অপতিত হয়, তবে আল্লাহ পাক তাহাকে পুনরায় শাস্তি দেওয়ার ব্যাপারে নিস্পৃহ থাকেন। মুসীবতের ভিতরও সাস্তুনা লাভ ও শোকর আদায়ের অপর কারণ হইল, ইহা লওহে মাহফুজে লিখিত ছিল যে, অমুকের উপর এই পরিমাণ মুসীবত আসিবে । সুতরাং উহার আগমন ছিল অপরিহার্য । অর্থাৎ যাহা রহিত হওয়ার কোন সুযোগই নাই, তাহা ঘটিয়া যাওয়াই নেয়মত বটে ৷ তা ছাড়া মুসীবতের বিনিময়ে যেই ছাওয়াব দেওয়া হইবে, উহা মুসীবতের তুলনায় অনেক বেশী, হইবে ৷ একটু ভাবিয়া দেখ, রোগীর নিকট ওুষধ তিক্ত মনে হইলেও তাহার জন্য উহা নেয়মত বটে ৷ অনুরূপভাবে শিশুদেরকে অসঙ্গত খেল-তামাশা হইতে বিরত রাখাও তাহাদের জন্য নেয়মত ৷ কারণ শিশুদেরকে যদি তাহাদের ইচ্ছার উপর ছাড়িয়া দেওয়া হয় তবে তাহারা লেখা-পড়া ও আদব-আখলাক শিক্ষা হইতে বঞ্চিত থাকিবে এবং তাহাদের জীবন বরবাদ হইবে । অনুরূপভাবে মানুষের ধন-সম্পদ, পরিবার-পরিজন, অঙ্গ-প্রত্যঙ্গ এমনকি মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখও অনেক সময় বরবাদীর কারণ হইয়া থাকে। বরং বিবেক-বুদ্ধি যাহা মানুষের নিকট সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়, উহাও অনেক সময় মানুষের জন্য বরবাদী ও অকল্যাণের কারণ হইয়া দাড়ায় । যেমন কাফের মুশরিকরা তো তাহাদের এই বুদ্ধির কারণেই বিপথগামী হইতেছে। এই কারণেই কেয়ামতের দিন তাহারা বলিবে, হায়! আমরা যদি (বুদ্ধি-বিবেকহীন) পাগল বা অবুঝ বালক হইতাম, তবে ভাল হইত । আল্লাহর দ্বীনের প্রশ্নে আমরা নিজেদের আকল ও বিবেক-বুদ্ধি অনুযায়ী কাজ করিয়া ক্ষতিগ্রস্ত হইয়াছি। মোটকথা, মানুষর জন্য যাহা কিছু ঘটে উহা দ্বারা তাহার ধর্মীয় কল্যাণ সাধনও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।