ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

সবর ও শোকর ৯৯ বলিয়া মনে করিতেছ; আর আমি আকাশ হইতে পাথর বর্ষণে বিলম্ব হইতেছে কেন তাহা ভাবিতেছি। অর্থাৎ বুজুর্গ মনে করিতেন, আমাদের আমল-আখলাকের এমনই অবনতি ঘটিয়াছে যে, এখন আমাদের উপর আকাশ হইতে পাথর বর্ষণই সঙ্গত ছিল। আর এই পাথর বর্ষণে বিলম্ব হওয়াকে তিনি নেয়মত মনে করিয়া শোকর আদায়ে প্রবৃত্ত ছিলেন এবং এই কারণেই তিনি বৃষ্টির জন্য দোয়া করিতে সম্মত হন নাই । এখন কেহ যদি এই কথা বলে যে, মুসীবতের শিকার হওয়ার পর আমরা কেমন করিয়া স্বপ্তি বোধ করিব? অথচ আমরা দেখিতে পাইতেছি, অনেকে হয়ত আমাদের তুলনায় অনেক বেশী গোনাহ করিতেছে, কিন্তু তাহাদের উপর কোন মুসীবত আসিতেছে না । কাফেররা ক্রমাগত কুফরীতে লিপ্ত থাকার পরও তাহাদের উপর আমাদের মত মুসীবত আসিতেছে না । উহার জবাব এই যে, কাফেররা অপরাধ করিয়াও খুব সুখে আছে এমন নহে; বরং তাহাদের জন্য এক কঠিন মুসীবত অপেক্ষা করিতেছে। আজ না হয় কাল মৃত্যুর পর তাহাদিগকে সেই মুসীবত ভোগ করিতেই হইবে ৷ দুনিয়াতে তাহাদিগকে এই কারণে সুযোগ দেওয়া হইতেছে যেন অধিক অপরাধের কারণে দীর্ঘ শাস্তি দেওয়া যায়। এই মর্মে কালাম পাকে এরশাদ হইয়াছে- ELST SE DS অর্থাৎ “আমি কাফেরদিগকে এই কারণে অবকাশ দেই, যেন তাহাদের ' গোনাহ বাড়িয়া যায়।” আর অপরাপর লোকদের গোনাহ সংক্রান্ত প্রশ্বের জবাব এই যে, ইহা কেমন করিয়া জানা গেল যে, অনেকে আমাদের তুলনায় বেশী গোনাহ করিতেছে? কারণ, কেবল বাহ্যিক গোনাহকেই গোনাহ মনে করিলে চলিবে না। আল্লাহ পাকের জাত ও সিফাত প্রশ্নে অনেকের অন্তরের কালিমা ও ধৃষ্টতা এমনই জঘন্য যে, উহার তুলনায় যেন প্রকাশ্যে মদ্যপান ও ব্যভিচার কোন পাপই নহে । এই প্রসঙ্গে কালামে পাকে এরশাদ হইয়াছে- ES ME! Lad CLAS লানিৰ EL > CERO অর্থাৎ- তোমরা ইহাকে সহজ মনে করিতেছ অথচ আল্লাহর নিকট ইহা গুরুতর অপরাধ । সূরা নূর -- ১৫ আয়াত) সুতরাং এই বিষয়ে নিশ্চিত হওয়ার কিছুমাত্র উপায় নাই যে, অপরাপর লোকেরা আমি অপেক্ষা অধিক গোনাহ করিতেছে। আর বাস্তবেও যদি অপর কাহারো গোনাহ অধিক হইয়া থাকে, তবে তাহাকেও হয়ত পরকালে বেশী www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।