৯৮ সবর ও শোকর আল্লাহর শোকর কর কয়েক দিন.. পর বাদশাহ সেই বন্দীকে ভিষণ শ্াস্তি দেওয়ার পর সে পুনরায় বুজুর্গের নিকট এই সংবাদ জানাইল ৷ সংবাদ পাইয়া বুজুর্গ জানাইলেন, তুমি আল্লাহর শোকর আদায় কর । ইতিমধ্যে বাদশাহর লোকেরা এক অগ্নবপুজককে আটক করিয়া আনিয়া সেই বন্দীর সঙ্গে একই শিকলে বাধিয়া রাখিল। এই নবাগত বন্দীটি ছিল পেটের পীড়ায় আক্রান্ত ৷ কিছুক্ষণ পর পরই তাহার এস্তেন্জার হাজত হইত ৷ সুতরাং শিকলের অপর প্রান্তে বাধা সেই পূর্বোক্ত বন্দীটিকেও তাহার সঙ্গে পায়খানার বাহিরে দীড়াইয়া থাকিতে হইত ৷ সে এই নূতন উপদ্রবের কথা বুজুর্গকে জানাইলে তিনি আগের মতই বলিয়া পাঠাইলেন, আল্লাহর শোকর আদায় কর। এইবার সে অতিষ্ঠ হইয়া বুজুৰ্গকে লিখিয়া পাঠাইল, আমি আর কত শোকর করিব? মানুষের ভাগ্যে ইহা অপেক্ষা বড় মুসীবত আর কি হইতে পারে? এইবার বুজুর্গ জবাব পাঠাইলেন, হে আল্লাহর বান্দা! কারাগারের. নানাবিধ যাতনায় তুমি অতিশয় মুসীবতে আছ বটে, কিন্তু একবার তোমার সঙ্গের এ হতভাগ্য বন্দীটির কথা ভাবিয়া দেখ; আজ তাহার কোমরের এঁ পৈতাটি যদি তোমার কোমরে জড়ানো থাকিত, তবে তোমার কি উপায় হইত, তাহা একবার ভাবিয়া দেখিয়াছ কিঃ? সুতরাং আল্লাহর শোকর আদায় কর যে, তিনি তোমাকে ঈমানের দৌলত দান করিয়াছেন। উপরের আলোচনা দ্বারা এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেল যে, কোন বিপদগ্রস্ত মানুষ যদি একটু গভীরভাবে এই বিষয়ে ভাবিয়া দেখে যে, চিন্তা-চেতনা, বিশ্বাস ও কর্মের ক্ষেত্রে আমি আল্লাহ পাকের হুকুম পালনে যেই. ক্ৰটি করিতেছি, সেই হিসাবে আমার উপর আপতিত মুসীবত বরং খুব কমই হইয়াছে। অর্থাৎ আমি যেই পরিমাণ অপরাধ করিতেছি, সেই হিসাবে আমার শাস্তি আরো কঠিন হওয়াই সঙ্গত ছিল। মোটকথা, বিষয়টাকে যদি এইভাবে চিন্তা করা হয় তবে এই মুসীবতও শোকরের উপকরণের মধ্যেই গণ্য হইবে । হযরত ইয়াজীদ বোস্তামী (রহঃ) পথ অতিক্রম কালে উপর হইতে কেহ তাহার মাথায় ছাইয়ের ঝুড়ি নিক্ষেপ করিলে তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পতিত হইয়া আল্লাহ পাকের শোকর আদায় করিলেন। লোকেরা অসময়ে এই সেজদার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমি তো আমার মাথায় আগুন পতিত হওয়ার অপেক্ষায় ছিলাম । এক্ষণে তদস্থলে শুধু ছাই নিক্ষিপ্ত হওয়া ইহা আমার জন্য নেয়মত বটে ৷ আমি সেই নেয়মতেরই শোকর আদায় করিলাম ৷ একবার কোন এক দেশে দীর্ঘ অনাবৃষ্টির ফলে প্রচণ্ড খড়া দেখা দিয়াছিল। এই সময় লোকেরা সেই অঞ্চলের এক বুজুর্গের নিকট গিয়া বৃষ্টির জন্য দোয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।