সবর ও শোকর ৯৭ যেই গোনাহ হইবে; তাহার পরিচয় জানার পর কষ্ট দিলে তদপেক্ষা বেশী গোনাহ হইবে । অর্থাৎ আল্লাহর কোন নবী এবং তাহাদের পরিচয় না জানিয়া কষ্ট দেওয়া- এই দুইয়ের মধ্যকার ব্যবধান সুস্পষ্ট । এই কারণেই আল্লাহ্ পাক কেয়ামত কায়েম হওয়ার নিদিষ্ট সময়, লাইলাতুল ক্ৃদর এবং জুমুআর দিন দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট সময় ইত্যাদি গোপন রাখিয়াছেন। কারণ, এই ক্ষেত্রে ইহা না জানার কারণে অধিক চেষ্টা-সন্ধান করিতে হয় বলিয়া অধিক ছাওয়াব হাসিল হয় । পার্থিব বিপদে শোকর ও পারলৌকিক ছাওয়াবের প্রত্যাশা পার্থিব জীবনে কোন বিপদ উপস্থিত হইলে তখন এই বলিয়া শোকর আদায় করা উচিত যে, আল্লাহ পাক আমার দ্বীন-ঈমান হেফাজত করিয়াছেন । পার্থিব বিপদ ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতের বিপদের কোন অন্ত নাই৷ আল্লাহ্ এক ব্যক্তি হযরত সহল তশতরী (রহঃ)-এর খেদমতে হাজির হইয়া আরজ করিল, আমার ঘরে চোর ঢুকিয়া আমার সর্বস্ব হরণ করিয়া লইয়া গিয়াছে। ঈমানরূপ সম্পদ হরণ করিয়া লইয়া যাইত, তবে তোমার কি দশা হইত? সুতরাং তোমার ক্ষণস্থায়ী জীবনের কিছু ছামান হরণ হইলেও তোমার ঈমানরূপ অমূল্য সম্পদ যে রক্ষা পাইয়াছে, এই কারণে তোমার শোকর করা উচিত । হযরত ঈসা (আঃ) এইরূপ দোয়া করিতেন, ইলাহী! আমার কোন মুসীবত যেন আমার দ্বীনের উপর আপতিত না হয় । হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, আমার উপর যত মুসীবতই আসিয়াছে, এ মুসীবত দ্বারা আল্লাহ পাক আমাকে চারিটি পুরস্কারও দান করিয়াছেন । যেমন- (১) সেই মুসীবত দ্বারা আমার দ্বীন আক্রান্ত হয় নাই । (২) উহা নিদিষ্ট পরিমাণের অতিরিক্ত হয় নাই। (৩) এ মুসীবতের উপর রাজী থাকা হইতে আমাকে বঞ্চিত করা হয় নাই । (৪) আপতিত মুসীবতের উপর আমি ছাওয়াবের প্রত্যাশা করিয়াছি। জনৈক আধ্যাত্ম পথের পথিক এক বুজুর্গের সঙ্গে সম্পর্ক রাখিত ৷ একবার কি কারণে বাদশাহ তাহাকে বন্দী করিলে সে লোক মারফৎ এ বুজুর্গের নিকট তাহার অবস্থা: বলিয়া পাঠাইলেন। জবাবে বুজুর্গ তাহাকে জানাইলেন, তুমি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।