ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Sabr O Shukr
/ ১২৫
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ সবর ও শোকর সংশ্লিষ্ট প্রসঙ্গে রাসূলুল্লাহ ছাল্লাল্রাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আল্লাহ পাক নিজ মোমেন বান্দাকে পার্থিব স্বচ্ছলতা হইতে বাচাইয়া রাখেন- যদিও তিনি তাহাদিগকে মোহাব্বত করেন। যেমন লোকেরা নিজেদের রোগীকে পানি হইতে বাঁচাইয়া রাখে ৷ অনুরূপভাবে পার্থিব নেয়মতসমূহের মধ্যে স্ত্রী-পুত্র ও স্বজনদের অবস্থাও এইরূপ । ইতিপূর্বে আমরা ষোল প্রকার নেয়মতের কথা উল্লেখ করিয়াছি। সেই ক্ষেত্রেও এ একই অবস্থা । তবে অনেকের ক্ষেত্রে ঈমান এবং সচ্চরিত্রতাও মুসীবতের কারণ হইতে পারে। সুতরাং এই দুইটি বিষয় যেই ক্ষেত্রে মুসীবত সাব্যস্ত হইবে, সেই ক্ষেত্রে ইহাও আবশ্যক হইয়া পড়ে যে, উহার বিপরীত অবস্থা নেয়মত হইবে৷ যেমন ইতিপূর্বেই আমরা আলোচনা করিয়াছি যে, মারেফাত (তথা কোন বিষয়ের সঠিক জ্ঞান ও পরিচয়) একটি পূর্ণাঙ্গ নেয়মত । কেননা, ইহা আল্লাহ পাকের সিফাতসমূহের মধ্য হইতে একটি সিফাত । অথচ কোন কোন ক্ষেত্রে এই নেয়মতই ভয়ানক মুসীবতের কারণ হইয়া থাকে। সেই ক্ষেত্রে বরং এই মারেফাত ও জ্ঞানের পরিবর্তে অজ্ঞতাই নেয়মতরূপে গণ্য হইবে ৷ যেমন মানুষ নিজের মৃত্যু সম্পর্কে কোন জ্ঞান রাখে না । কেহই বলিতে পারে না যে, কার মৃত্যু কখন আসিবে প্রত্যেক বস্তুর জ্ঞান যদিও নেয়মত, কিন্তু মৃত্যু সম্পর্কে অজ্ঞতাই নেয়মত ৷ কারণ, কোন মানুষ যদি কোন ক্রমে নিজের মৃত্যুর দিনক্ষণ জানিয়া ফেলিতে পারে, তবে মৃত্যুর কঠিন দুর্ভাবনায় সে এমনই হতাশাগ্রস্ত হইয়া পড়িবে যে, অতঃপর তাহার জীবন বলিতে আর কিছুই অবশিষ্ট থাকিবেনা। এমনিভাবে নিজের সম্পর্কে এবং আত্মীয়দের অস্তরের বিশ্বাস সম্পর্কে অজ্ঞ থাকা ইহাও নেয়মত ৷ কেননা, ইহা জানা হইয়া গেলে পারস্পরিক আস্থা ও বিশ্বাস লোপ পাইয়া তদস্থলে হিংসা-বিদ্বেষ সৃষ্টি হইবে এবং একে অপরের নিকট হইতে প্রতিশোধ গ্রহণের জন্য সোচ্চার হইয়া এক বিপর্যয়কর অবস্থার উদ্ভব হইবে ৷ অনুরূপভাবে অপরের দোষ-ক্রটি না জানা ইহাও এক নেয়মত ৷ কারণ অপরের দোষ জানা হইয়া গেলে তাহার সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হইবে এবং ইহার সূত্র ধরিয়াই সেই ব্যক্তির ক্ষতি সাধনের চেষ্টা করিয়া দ্বীন-দুনিয়া উভয়ই বরবাদ করা হইবে । বরং ক্ষেত্রবিশেষে অপর ব্যক্তির ভাল গুণসমূহ না জানাও নেয়মতের মধ্যে গণ্য হয়। কারণ, অনেক সময় দেখা যায়, অকারণেই অপর কাহারো ক্ষতিসাধন কিংবা তাহার মানহানীর চেষ্টা করিয়া থাকে । এখন মনে কর, যেই ব্যক্তির ক্ষতি করা হইতেছে, তিনি যদি আল্লাহর ওলী হইয়া থাকেন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।