ডড সবর ও শোকর হযরত হাবীব বিন হাবীব যখন নিন্নোক্ত আয়াত পাঠ করিতেন, তখন তিনি বলিতেন- সোবহানাল্লাহ! তিনি অনুগ্রহও করিয়াছেন আবার প্রশংসাও করিতেছেন। অর্থাৎ আল্লাহ পাক নিজেই ‘সবর’ দান করিয়াছেন আবার তিনি নিজেই উহার প্রশংসা করিতেছেন আয়াতটি এই- FHL IAN oa, is ESATA ArT ES AE অর্থাৎ আমি তাহাকে পাইলাম সবরকারী ৷ চমৎকার বান্দা ৷ নিশ্চয় সে ছিল প্রত্যাবর্তনশীল । সূরা ছোয়াদ_ ৪৪ আয়াত) সবরের হাকীকত উপরে সবরের ফজীলত বর্ণনা করা হইয়াছে। এক্ষণে আমরা সবরের হাকীকত এবং উহার স্বরূপ বিষয়ে আলোচনা করিব । সবর হইল দ্বীনের একটি মোকাম এবং আধ্যাত্ম পথের একটি মনজিলের নাম । দ্বীনের যাবতীয় মোকাম তিনটি বিষয়ের মধ্যে সন্নিবেশিত । সেই তিনটি বিষয় হইল- মা’রেফাত, হাল এবং আমল ৷ মা’রেফাত হইল সকল কিছুর মূল । এই মা’'রেফাত হইতে হাল উৎসারিত হয় এবং হাল হইতে আমলের বাস্তব বিকাশ ঘটে । সুতরাং হাল যেন মা'রেফাত বৃক্ষের ডালপালা এবং আমল যেন উহার ফলবিশেষ । এই বিষয়টি এমন যাহা আধ্যাত্ম পথের পথিকদের সকল মনজিলেই বিদ্যমান । ঈমান শব্দটি কখনো মা’রেফাতের অর্থে ব্যবহার হয় আবার কখনো উহা এই বিষয়ত্রয়ের সমষ্টির অর্থে প্রয়োগ হয়। মানুষের মধ্যে পূর্ণাঙ্গ সবর তখনই হয় যখন প্রথমে মারেফাত অর্জিত হইয়া পরে একটি হাল জারী হয়। আসলে এই দুইটির নামই সবর । আর আমল যেন উহার ফল যাহা এ দুইটি বিষয় হইতে প্রকাশ পায় । ফেরেশতা, মানুষ ও পশুর স্বভাব-প্রকৃতির প্রতি লক্ষ্য করিলেই সবরের স্বরূপ জানা যাইবে । সবর হইল মানুষের বৈশিষ্ট্য । ইহা ফেরেশতা ও পশুর মধ্যে নাই ৷ ফেরেশতাদেরকে আল্লাহ এমনই পূর্ণতা দিয়া সৃষ্টি করিয়াছেন যে, অতঃপর তাহাদের মধ্যে আর সবরের কোন প্রশ্নই আসে না। অনুরূপভাবে পশুর মধ্যে অপূর্ণতার কারণেই উহাদের মধ্যে সবর অবর্তমান। পশুর মধ্যে কামনা-বাসনা চাপাইয়া দেওয়া হইয়াছে। সুতরাং উহারা কামনা-বাসনার অধীন ৷ এই কারণেই উহাদের জীবনের গতি-প্রকৃতির সকল কিছুর মূল লক্ষ্য এই কামনা-বাসনা ছাড়া আর কিছুই নহে। পশুর মধ্যে এমন কোন শক্তি নাই যাহা এই কামনা-বাসনার প্রতিবন্ধক হইয়া উহা হইতে তাহাদেরকে ফিরাইয়া রাখিতে পারে। যেই শক্তি এই কামনা-বাসনা হইতে ফিরাইয়া রাখে উহাই সবর । www.eelm.weebly.com
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.