ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

১০১ bs eS ALAN, fhe J's হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো তোমার নিজেরই কৃতকর্ম। আমি তোমাকে হুকুম করেছিলাম ; তুমি তা মান্য কর নাই। এখন আর তোমার সদৃকা কবূল হতে পারে না। তখন সালাবাহ্‌ অকৃতকার্য হয়ে ফিরে গেল এবং এর কিছুদিন পরই রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। অতঃপর হযরত আবূ বকর সিদ্দীক (রাযিঃ) খলীফা হলে সা‘লাবাহ্‌ তার খেদমতে হাজির হয়ে সদকা কবূল করার আবেদন জানালো। সিদ্দীকে আকবর (রাযিঃ) উত্তর দিলেন, যে ক্ষেত্রে স্বয়ং রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন নাই, আমি কেমন করে কবুল করবো! হযরত আবূ বকর (রাযিঃ)-এর ওফাতের পর সা'লাবাহ্‌ হযরত উমর ফারুক (রাযিঃ)-এর খেদমতে হাজির হয়ে আবেদন জানালো। তিনিও সেই একই উত্তর দিলেন, যা হযরত আবূ বকর (রাযিঃ) দিয়েছিলেন। এরপর হযরত উসমান (রাযিঃ)-এর খেলাফত আমলেও সে নিবেদন করে। কিন্তু তিনিও অস্বীকার করেন। হযরত উসমান (রাযিঃ)-এর খেলাফতকালেই সা'লাবাহ্র মৃত্যু হয়। ইমাম জরীর (রহঃ) লাইস থেকে বর্ণনা করেন যে, একদা এক ব্যক্তি হযরত ঈসা (আঃ)-এর সঙ্গ অবলম্বন করে তার সাথে সাথে পথ চলতে লাগলো। সে আরজ করলো, আমি আপনার সাহচর্যেই থাকবো। দু'জন পথ চলতে চলতে সমুদ্রের তীরে পৌছে খানা খেতে আরম্ভ করলেন। তাদের নিকট তিনটি রুটি ছিল। দুটি খেলেন আর একটি অবশিষ্ট রয়ে গেল। হযরত ঈসা (আঃ) পানি পান করার জন্য সমুদ্রের কিনারে গেলেন। কিন্তু এসে দেখেন যে, অবশিষ্ট রুটিটি নাই। তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন, রুটিটি কে নিলো? সে উত্তর করলো, আমি জানি না। হযরত ঈসা (আঃ) সাথীকে সঙ্গে নিয়ে পথ চলতে লাগলেন। কিছুদূর অগ্রসর হয়ে দেখতে পেলেন একটি হরিণী তার দু'টি বাচ্চা নিয়ে বিচরণ করছে। তিনি একটি বাচ্চাকে ডাকলেন। তৎক্ষণাৎ সে এসে উপস্থিত হলো। সেটিকে জবাই করে ভাজা করে তা থেকে তারা উভয়ে খেলেন। অতঃপর হযরত ঈসা (আঃ) বললেন £ EEE “আল্লাহ্র হুকুমে যিন্দা হয়ে যাও” তৎক্ষণাৎ বাচ্চাটি উঠে দৌড়ে চলে গেল। হযরত ঈসা (আঃ) লোকটিকে বললেন, আমি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।