ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £ ৫৯ দুনিয়ার তুচ্ছতা ও অপকারিতা এবং দুনিয়া থেকে সতকীকরণ হযরত আবূ উমামাহ বাহেলী (রাযিঃ) থেকে বর্ণিত হয়েছে যে, সা'লাবাহ্‌ ইবনে হাতেব হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলো $ ইয়া রাসূলাল্লাহ, আপনি আল্লাহ্র কাছে দোআ করে দিন, যাতে আমি মালদার-ধনী হয়ে যাই। তিনি বললেন, তাহলে কি তোমার থাকতে আগ্রহী নও? শুন! সেই পবিত্ৰ সত্তার কসম, যার আয়সত্বাধীনে আমার জীবন-_যদি আমি ইচ্ছা করতাম, তাহলে এ পাহাড়সমূহ সোনা-রূপায় পরিণত হয়ে আমার সাথে সাথে ঘুরতো। কিন্ত এমন ধনী হওয়া পছন্দনীয় নয়। লোকটি বললো, যে পবিত্র সত্তা আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন, তার কসম, যদি আপনি দোআ করেন এবং আল্লাহ্‌ তা'আলা আমাকে ধন-এশ্বর্য দান করেন, তবে আমি অবশ্যই প্রত্যেক হকদারকে তার হক ও প্রাপ্য পৌছিয়ে দিবো এবং আরও অন্যান্য নেক কাজ করবো। এতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোআ করলেন £ “আয় আল্লাহ্‌ ! সা'লাবাহ্‌কে সম্পদ দান কর।” ফলে, তার ছাগল-ভেড়ায় কীড়ার মত অসাধারণ প্রবৃদ্ধি আরম্ভ হয়। এমনকি মদীনায় বসবাসের জায়গাটি যখন তার জন্য সংকীর্ণ হয়ে পড়ে, তখন সে মদীনার বাইরে একটি প্রশস্ত উপত্যকা নিয়ে নেয়। এখানে আসার পর কেবল যোহর ও আসর এই দুই ওয়াক্তের নামায মদীনায় এসে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে আদায় করতো’এবং (পূর্বের বিপরীত) অন্যান্য নামায সেখানেই পড়ে নিতো, যেখানে তার মালামাল ছিল। £পর এসব ছাগল-ভেড়ার আরও প্রবৃদ্ধি ঘটে, যার ফলে সে জায়গাটিতেও তার সংকুলান হয় না। সুতরাং মদীনা শহর থেকে আরও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।