ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় $ ৫৮ দুনিয়ার ধোকা ও প্রতারণার বয়ান দুনিয়ার সমগ্র অবস্থা মাত্র দু'ভাগে বিভক্ত। হয় আরাম-আয়েশের অবস্থা হবে, না হয় কষ্ট-কেশের অবস্থা হবে। তাই, এ দুনিয়া সমগ্র জগতবাসীর অনুকুল নয়। বরং, সে এক এক সময় এক এক কূপ ধারণ করে ; একচ্ছত্র সক্ষমতা ও প্রজ্ঞার অধিকারী আল্লাহ্‌ তা'আলা যখন যেরূপ ইচ্ছা করেন, দুনিয়ার হালাত ও অবস্থায় তেমনি পরিবর্তন আসতে থাকে। আল্লাহ্‌ পাক ইরশাদ করেন ৫ BV EE HEL ME TR ADU rE A253 J) 0 I LS N “তারা সর্বদাই মতবিরোধ করতে থাকবে, কিন্ত যার প্রতি আপনার রব্বের অনুগ্রহ হয়।” ( হুদ ৪ ১১৯) কোন কোন মুফাসূসির বলেছেন, রুজি-রোজগারের ব্যাপারে তারতম্য ও বিভিন্নতা হয়। যেমন, কখনও অভাব কখনও সুখ ও প্রাচূর্য। এজন্যেই কর্তব্য হচ্ছে, যদি দুনিয়া অনুকূল থাকে, তাহলে পরম দয়ালু আল্লাহ্‌ তা'আলার ইবাদত ও শোকর আদায় করা এবং নেক কাজে মগ্মনতার মাধ্যমে সর্বক্ষণ তার প্রতি মনোনিবেশ করা। কেননা, প্রকৃত প্রস্তাবে একমাত্র তিনিই হচ্ছেন সমস্ত দুঃখীর অভাব-অনটন দূরকারী ও আশ্রয়দাতা । সেইসঙ্গে সদা সতর্ক থাকা যে, দুনিয়ার ধোকা ও প্রতারণার শিকার যেন হতে না হয়। পবিত্র কুরআনের এ আয়াতখানি খুবই যথেষ্ট $ 0 D523 BU ASSIS 3 5 Ud sos ASSES DG “অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে এবং এ প্রতারক (শয়তানও) যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে।” (লুক্কমান £৪ ৩৩) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।