ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

»০ tale ata estate taht RC WEE Ronn Ht Ee) উপরই রাজত্ব করে, আর নগণ্য দুর্বল মৌমাছির রাজত্ব চলে মূল্যবান মৌচাকের উপর। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আমল ছিল- কোন বিপদের সম্মুখীন হলে তিনি ঘরের সকলকে বলতেন, তোমরা উঠ এবং নামাযে রত হয়ে যাও। তিনি আরও বলতেন যে, আল্লাহ্‌ তা'আলা আমাকে এরূপ হুকুম করেছেন। অতঃপর এ আয়াত তেলাওয়াত করতেন ৪ Ge als ADL Lisi, “আপনি আপনার সংশগ্লিষ্টদেরকে নামাযের আদেশ করতে থাকুন এবং নিজেও এর পাবন্দ থাকুন।” ( তোয়াহা $ ১৩২) জনৈক তত্তবজ্ঞানীর উপদেশ হচ্ছে $ * দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্যের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া থেকে নিজেকে বাচিয়ে রাখ। প্রাচুর্য ও লালসার ধোকায় পতিত হয়ো না। * অনস্ত দয়ালু আল্লাহ্‌ তা'আলা তোমার জন্য যতটুকু নির্ধারিত করে দিয়েছেন, তুমি সেটুকুর উপর রাজী হয়ে যাও। বস্তুতঃ অল্পেতুষ্টি এমন এক সম্পদ যা কোনদিন শেষ হয় না। * দুনিয়ার আরাম-আয়েশের যাবতীয় সাজ-সামানই অহেতুক ; তাই এসব কিছু তুমি ত্যাগ কর। ক্কেয়ামতের ময়দানে এগুলো তোমার কোনই উপকারে আসবে না। আরও একজনের উপদেশ হচ্ছে $ * যৎকিঞ্চিৎ যতটুকুই তোমার ভাগ্যে জুটে, ততটুকু নিয়েই তুমি সম্তষ্ট থাক। কেননা, তোমার-আমার রবব একটি ক্ষুদ্র পিপিলিকাকেও ভুলেন না। জনৈক তত্বজ্ঞানী বলেছেন ৫ * সুন্দর-শোভন ও আকর্ষণীয় পোষাক পরিধানের মধ্যেই ইয্যত-সম্মান নিহিত নয়। কেননা, সৌন্দর্য ও শোভা বর্ধনের ধ্যান-খেয়ালে যারা মত্ত থাকে, পরিণতিতে তারা দুনিয়ার মোহগ্রস্ত হয়ে দ্বীন-ধর্মের ব্যাপারে বেপরওয়া হয়ে যায় ; এসব লোক আত্মাভিমান থেকে খুব কমই রক্ষা পায়। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।