Sia) hd beh ht bid দাম্ভিক লোকদেরকে দেখ, তখন তাদেরকে (বোহ্যতঃ) অহংকার প্রদর্শন কর ; এটা তাদের অপমান ও শাস্তি।” জনৈক তত্বজ্ঞানী উপদেশদাতা কি চমৎকার উপদেশ দিয়েছেন £ বিনয়ী হও, তা’হলে মর্যাদার উচ্চাসনে সমাসীন হবে। তারকার প্রতিবিষ্ব যদিও উঁচে। ধোয়ার ন্যায় হয়ো না, CN রত মায়! কিন্ত তার অবস্থান হয় নীচ ও হীন। অল্পেতুষ্টির কল্যাণ ও ফযীলত ইতিপূর্বে স্বতস্ত্র এক অধ্যায়ে অল্পেতুষ্টির কল্যাণ ও ফযীলত বর্ণিত হয়েছে। এ সম্পর্কে হাদীস শরীফে আরও বর্ণিত আছে, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৪ sal SE EEO র্ EE A “মুমিনের ইয্যত-সম্ভ্রম এরই মধ্যে নিহিত যে, সে কারও মুখাপেক্ষী হবে না। অল্পে তুষ্ট থাকবে” এই অল্পেতুষ্টির মধ্যেই রয়েছে নিজ স্বাধীনতা ও সম্মান। এজন্যেই জনৈক জ্ঞানীর উক্তি রয়েছে যে, তুমি যে কোন ডেন্নত) ব্যক্তির মুখাপেক্ষিতা হতে নিজেকে বাচাবে, তুমি (অচিরেই) তার সমকক্ষ হয়ে যাবে, আর তুমি যারই সাথে দয়া ও অনুগ্রহের আচরণ করবে, তুমি তার আমীর হয়ে যাবে। যে অল্পের দ্বারা তোমার প্রয়োজন মিটে যায়, তা সেই প্রাচুর্য অপেক্ষা বহুগুণ শ্রেষ্ঠ যে তোমাকে খোদার অবাধ্যতার দিকে ঠেলে দেয়। এক বুযুর্গ বলেছেন যে, আমার অভিজ্ঞতায় প্রাচূর্যকে আমি অল্পেতুষ্টির তুলনায় শ্ৰেষ্ঠ পাই নাই। এমনিভাবে দারিদ্্যবকে লালসার তুলনায় কঠিন পাই নাই। অতঃপর তিনি নিম্নোক্ত পংতিগুলো উচ্চারণ করলেন, যার অর্থ হচ্ছে $ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।