ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ wh AAAS MAN AEN fae বললাম তুমি উঠ এবং আমার গণ্ডদেশ পদদলন কর। হযরত আনাস (রাযিঃ) বলেন যে, সাহাবায়ে কেরামের হৃদয়ে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা প্রিয় আর কেউ ছিল না। এতসত্বেও তাকে দেখে সাহাবায়ে কেরাম দাড়াতেন না। কেননা, তারা জানতেন যে, তিনি তা অপছন্দ করেন। অনেক সময় দেখা গেছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পথ চলাকালে বলতেন, তোমরা আগে আগে চল। এ কথা বলে তিনি নিজে সকলের পিছনে হাঁটতেন। এ দ্বারা সুন্দর চলন-নীতি শিক্ষা দেওয়া উদ্দেশ্য হতে পারে কিংবা নিজের নফ্‌সকে শয়তানী ওস্‌ওসা থেকে হেফাজত করাও হতে পারে। হযরত আলী (রাযিঃ) বলেছেন, যদি কেউ কোন দোযখী ব্যক্তিকে দেখতে চায়, তাহলে সে যেন এ ব্যক্তিকে দেখে যে নিজে বসে রয়েছে, অথচ তার সম্মুখে অন্যান্য লোকজন দাড়িয়ে রয়েছে (অর্থাৎ যা দাম্ভিক ও অহংকারী লোকদের অভ্যাস) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।