ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

's Veta OE « OE ETO করে বললেন, এসব লোক এ ডম্মতের মধ্য থেকেই হবে। বস্তুতঃ এরাই হবে দোযখের ইন্ধন। হযরত উমর (রাযিঃ) বলেন, অত্যাচারী ও অহংকারী আলেম হয়ো না। এতে তোমার মূর্খতা দূর হবে না ; এরূপ ইলম তোমার কোন উপকারে আসবে না। বর্ণিত আছে, হযরত নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক ব্যক্তির প্রশংসা করা হয়েছিল। কিছুদিন পর লোকটি হুযুরের আমরা সেদিন যে লোকটির প্রশংসা করেছিলাম, তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার চেহারায় শয়তানের প্রভাব লক্ষ্য করছি। লোকটি সালাম করে হুযুরের সম্মুখে এসে দাড়ালো। হুযূর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি সত্যি করে বল, তোমার মনে কি এ কথা এসেছে যে, এসব লোকের মধ্যে তোমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই? লোকটি বললো, হাঁ। লক্ষ্য করার বিষয় হলো, হুযুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়্যাতের নূর-দৃষ্টিতে তার অস্তরের গোপন বিষয়টি দিব্যি উপলব্ধি করে নিয়েছেন, যা তার চেহারায় তিনি প্রত্যক্ষ করছিলেন। হারস ইবনে জায’ যুবাইদী (রাযিঃ) বলেছেন, জ্ঞানী-গুণী ও আলেমদের মধ্যে যারা হাসিমুখে পেশ আসেন, আমি তাদেরকে বড় পছন্দ করি। আর যারা এমন যে, তুমি তাদের সাথে হাসিমুখে খোলা মনে পেশ আসৃছো; কিন্তু তারা জরকুঞ্চিত করে সংকীর্ণ মন নিয়ে সাক্ষাৎ করে। বস্তুতঃ তারা নিজেদের জ্ঞান-গরিমার উপর গর্ব-অহংকারে নিমজ্জিত। আল্লাহ্‌ তা'আলা মুসলমানদেরকে এসব লোকের আধিক্য থেকে হেফাজত করুন। বর্ণিত আছে, হযরত আবূ যর গেফারী (রাযিঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তির উপর কটু বাক্য প্রয়োগ করেছিলাম। আমি বলেছিলাম, ওহে কৃষ্ণাঙ্গিনীর পুত্র। এ কথা শুনে তিনি বললেন, হে আবূ যর! অনেক বেশী বলা হয়ে গেছে ; কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের (শুধু বর্ণণ-তারতম্যের কারণে) কোনই প্রাধান্য নাই। হযরত আবু যর গেফারী বলেন, আমি মাটিতে শুয়ে পড়লাম এবং লোকটিকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।