ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৮২ leet cetaetndl iecinee wits তখন তারা বলবে ৪ পাপ? ন RL yl ) পল ০ লালা লা 622) CEP ie TE EIS MAAR “ব্যাপার কি? আমরা তাদেরকে দেখছি না যাদেরকে নিকৃষ্ট লোকদের মধ্যে গণ্য করতাম।” (ছোয়াদ ৪ ৬২) এক উক্তি অনুযায়ী তারা হযরত আম্মার, হযরত বেলাল, হযরত সুহাইব ও হযরত মিক্বৃ্দাদ (রাযিঃ)-কে উদ্দেশ্য করেছে। হযরত ওয়াহ্‌্ব (রাযিঃ) বলেছেন বস্তুতঃ ইলমের তুলনায় হয় মেঘের সাথে, যা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। সুমিষ্ট ও স্বচ্ছ পানির বর্ষণ পেয়ে বৃক্ষরাজি প্রতিটি রগে রগে খুবই তৃপ্ত হয়ে পান করে। অতঃপর নিজ নিজ স্বভাব-প্রকৃতি অনুযায়ী সেই স্বচ্ছ ও মিষ্ট পানির ক্রিয়া গ্রহণ করেঁ- তিক্ত বৃক্ষ তিক্ত ক্রিয়া গ্রহণ করে এবং তার তিক্ততা আরও বৃদ্ধি পায়, অনুরূপভাবে মিষ্ট বৃক্ষের মিষ্টতা বৃদ্ধি পায়। মূলতঃ ইলমের ব্যাপারটিও ঠিক অনুরূপ। ইলম অন্বেষাকারী স্বীয় পরিশ্রম ও সাধনা অনুপাতে তা অর্জন করে। কিন্তু অহংকারী ব্যক্তির অহংকার এতে আরও বৃদ্ধি পায়। পক্ষান্তরে, বিনয়ী ব্যক্তি ইলম অধ্যয়ন করে আরও বিনয়ী হয় এবং তার সৎগুণাবলী উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। এর কারণ হচ্ছে, যার উদ্দেশ্যই অহংকার ও নিজের বড়ত্ব প্রকাশ করা অথচ সে মূর্খ-জাহেল, এমতাবস্থায় হলমের নাগাল পেলে সে মূলতঃ অহংকার ও বড়াই করার আরও উপকরণ হাতে পেয়ে গেল। পক্ষান্তরে, আল্লাহ্র প্রতি যার অস্তরে ভয় আছে, সে মূর্খ হলেও ইলম হাসিল করার পর বুঝে নিবে যে, আমার উপর আল্লাহ্‌ তা'আলার দলীল কায়েম হয়ে গেছে ; সুতরাং আর অন্যথা করা যাবে না। অতএব, সে পূর্বাপেক্ষা আল্লাহ্‌কে অধিক ভয় করবে এবং অধিক মাত্রায় নম্রতা ও বিনয় এখতিয়ার করবে। হযরত আব্বাস (রাযিঃ)-সূত্রে বর্ণিত এক রেওয়ায়াতে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ ভবিষ্যতে এমন এক শ্রেণীর লোকের আবির্ভাব ঘটবে, যারা কুরআন পাঠ করবে, কিন্তু হুলকুমের (গলা) নীচে তা পৌছবে না। তারা বলবে, আমরা কুরআন পড়েছি, অধ্যয়ন করেছি; আমাদের চেয়ে বড় বিজ্ঞ ও আলেম কারা? অতঃপর সাথীদের প্রতি লক্ষ্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।