ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

2 ৭২ AACA tae ee AC UNG tance nO neat nin A RLaDin রয়েছেন। হযরত আবূ উমামাহ (রাযিঃ) বলেন, কিয়ামতের দিন জালেম আসবে- সে যখন দোযখের উপর দিয়ে পুল অতিক্রম করতে থাকবে, তখন মজলূমের সাক্ষাৎ হবে। দুনিয়াতে মজলুমের উপর সে যে জুলুম করেছিল, সবই তার স্মরণ হবে। মজলুম ব্যক্তিরাও নিজ নিজ প্রাপ্য হক ওসূল করতে চাবে। তখন এই জালেম ও মজলূমের মাঝে তুমুল বিতর্ক চলতে থাকবে। পরিশেষে মজলুম ব্যক্তিরা জালেমদের সমস্ত নেকী নিয়ে নিবে। এতে যদি জালেমের নেকী শেষ হয়ে যায় এবং মজলূমের প্রাপ্য বাকী থাকে, তবে সেই পরিমাণ পাপের বোঝা মজলূমের নিকট থেকে জালেমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ফলে, জালেম দোযখের নিম্নতর গহ্বরে গিয়ে পৌছবে। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে উনাইস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-- আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন লোকদেরকে খালি পা, উলঙ্গ দেহ এবং খত্‌নাবিহীন অবস্থায় উঠানো হবে। তখন একজন আহবানকারী আওয়াজ দিবে--যা নিকটবতী ও দূরবর্তী সকলেই সমানভাবে শুনতে পাবে যে, আমি চরম প্রতিশোধ গ্রহণকারী বাদৃশাহ্‌, কোন বেহেশৃতী বেহেশ্তে প্রবেশ করতে পারবে না, যে পর্যন্ত একজ্জন দোযখী ব্যক্তিও তার কাছে কোন জুলুমের বদলা দাবী করবে ; এমনকি একটি থাপড়ও পাওনা থাকলে তা পরিশোধ করতে হবে। অনুরূপভাবে, কোন দোযখী দোযখে নিক্ষিপ্ত হবে না, যে পর্যন্ত তার কাছে কারও জুলুমের বদলা পাওনা থাকবে ; এমনকি একটি থাপড় হলেও তা পরিশোধ করতে হবে। বস্তুতঃ তোমার রবব কারও উপর জুলুম করেন না। আমরা আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ, তখন কি অবস্থা হবে-_- আমরা উলঙ্গ পা, উলঙ্গ দেহ এবং খত্নাবিহীন অবস্থায় থাকবো? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন নেকী-বদীর পূরা-পূরি বদলা দেওয়া হবে ; তোমাদের রব্ব কারও উপর জুলুম করবেন না। অপর এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, নবী করীম সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সীমালংঘন করে কাউকে একটি বেত্রাঘাতও করেছে, ক্রিয়ামতের দিন এর প্রতিশোধ নেওয়া হবে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।