৭১ কিন্ত তাদের পূর্ণ পারিশ্রমিক দেয় না। পাচ,__ যে ব্যক্তি স্ত্রীর মহর পরিশোধের ব্যাপারে জুলুম করে। হযরত আব্দুল্লাহ্ ইবনে সালাম (রাযিঃ) বলেন, আল্লাহ্ তা'আলা যখন সমস্ত মখলুকাত সৃষ্টি করলেন, তখন তারা মাথা উঠিয়ে আল্লাহ্ তা'আলাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ্ ! আপনি কার সাথে আছেন? আল্লাহ্ বললেন, আমি মজলুমের সাথে আছি ; যতক্ষণ পর্যন্ত তার প্রাপ্য হক আদায় না করা হয়। হযরত ওয়াহ্ব ইবনে মুনাবিবহ্ (রহঃ) থেকে বর্ণিত আছে যে, জনৈক অত্যাচারী ব্যক্তি একটি অতি মজ্বৃত প্রাসাদ নির্মাণ করেছিল। একজন দরিদ্র বৃদ্ধা মহিলা এর পাশেই ক্ষুদ্র একটি ঘর বানিয়ে সেটিতে বসবাস করতে লাগলো। সেই অত্যাচারী ব্যক্তি একদিন অশ্বে আরোহণ করে তার প্রাসাদ পারলো এটি এক দরিদ্র বৃদ্ধার ঘর! এ কথা জেনে সে ঘরটি ধ্বসিয়ে ফেলার নির্দেশ দিলো। অতঃপর তা ধ্বসিয়ে দেওয়া হলো। বৃদ্ধা এসে এহেন অবস্থা দেখে জিজ্ঞাসা করে জানতে পারলো, সেই অত্যাচারী বাদশাহ এ কাজটি করেছে। তৎক্ষণাৎ আকাশের দিকে হাত উঠিয়ে বৃদ্ধা বললো, আয় আল্লাহ্! আমি এখানে ছিলাম না, কিন্ত আপনি কোথায় ছিলেন? আল্লাহ্ হযরত জিব্্রাঈল (আঃ)-কে হুকুম দিলেন, অত্যাচারীর এ প্রাসাদটি তার উপরেই ধবসিয়ে দাও। সুতরাং তাই করা হলো এবং অত্যাচারী লোকটি এভাবে ধ্বংস হয়ে গেল। বর্ণিত আছে, জনৈক বর্মকী উজীর তার পুত্র সহকারে বন্দী হয়ে জেলখানায় আবদ্ধ হয়ে গেল! পুত্র জিজ্ঞাসা করলো, আব্বাজান! এতো প্রভাব ও সম্মান-প্রতিপত্তির পরও আমরা এরূপ লাঞ্ছিত হলাম_এর কারণ কি? পিতা বললো, বৎস! কোন মজলুমের বদ-দোআ রাতের অন্ধকারে ছিটুকে এসে আমাদের পর্যন্ত পৌছে গেছে, আর আমরা গাফেল ছিলাম; কিন্ত অনস্ত আল্লাহ্ রাববুল-আলামীন গাফেল ছিলেন না। হযরত ইয়াযীদ ইবনে হাকীম (রহঃ) বলেন, আমি আমার অস্তরে সর্বাপেক্ষা বেশী ভয় অনুভব করি এ ব্যক্তির, যার উপর আমি জুলুম করে ফেলি, আল্লাহ্ ছাড়া যার কোন সাহায্যকারী নাই। সে এ কথা বলতে থাকবে যে, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।