ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৬৯ eee eae a afi Pe a ea Nt Nene elatala sa ফরিয়াদে মগ্ন আছে, আর অনস্ত জাগ্রত মহান আল্লাহ্‌ রাববুল-আলামীন তা শুনছেন। অপর একজন উপদেশ দিয়েছেন £ “পৃথিবীর বুকে কোন জালেমকে যখন তুমি দেখ যে, সে প্রচুর জুলুমে লিপ্ত রয়েছে, তখন তুমি তার বিচার যমানার (কুদূরতের) হাতে ছেড়ে দাও ; অচিরেই সে এমন শাস্তি পেয়ে যাবে, যা সে কল্পনাও করতে পারে না৷” আদর্শ পূর্বসূরীদের একজন বলেছেন, “তোমরা কমজোর-দূর্বলদের উপর জুলুম করো না, এতে তোমরা সবল হয়েও নিকৃষ্টতম গণ্য হবে।” হযরত আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, সরখাব (লাল রঙের হাস বিশেষ) - পাখীও জালেমের জুলুমের ভয়ে তার ক্ষুদ্র গৃহে আত্মগোপন করে মৃত্যুবরণ করে।” হযরত জাবের (রাযিঃ) বলেন, যখন হাবাশা গমনকারী মুহাজির সাহাবীগণ সেখান থেকে হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাবাশার কোন ঘটনা কি তোমরা আমাকে বলবে না? হযরত কুতাইবাহ্‌ (রাযিঃ) বলেন, আমাদের মধ্যে হযরত আলী (রাযিঃ)-ও ছিলেন ; জবাবে তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌ ! সেখানে একটি ঘটনা এই ঘটেছিল_-আমরা উপস্থিত ছিলাম ; এমন সময় একজন বৃদ্ধা মহিলা মাথায় একটি মাটির কলসী নিয়ে পথ অতিক্রম করছিল, তখন একটি যুবক বৃদ্ধা মহিলাটিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফলে, মহিলাটি উপুড় হয়ে পড়ে গেল এবং তার কলসীটি ভেঙ্গে গেল। মহিলাটি মাটি থেকে উঠে যুবকের দিকে তাকিয়ে বললো, তোমার দাম্ভিক আচরণের প্রায়শ্চিত্ত অচিরেই তুমি ভোগ করবে--' যখন আল্লাহ্‌ তা'আলা বিচারের আসনে সমাসীন হবেন, পূববর্তী ও পরবর্তী সকল আদম-সম্ভানকে একত্রিত করবেন, সকলের হাত-পা, অঙ্গ- প্রত্যঙ্গ স্বীয় কৃতকর্মের সাক্ষ্য দিবে, তখন সেই কাল কিয়ামতের দিবসে তোমার-আমার এ ফয়সালা স্বচক্ষে প্রত্যক্ষ করে নিবে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ “এ জাতি কিভাবে এর কোন বিচার-প্রতিকার করা হয় না।” www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।