ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৬৭ AAD: Seeieieatie mane sw CAA PP ran nite হবে কিনা। অতএব, সে একজন বুযুর্গ লোকের অনুসন্ধান করছিল। ইতিমধ্যে লোকমুখে একজন প্রসিদ্ধ আবেদ লোকের সন্ধান পেয়ে তার দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো £ আমি একজন ঘোর পাপী, বিনা দোষে নিরানববই জন নিরপরাধ লোককে আমি হত্যা করেছি, বলুন আমার তওবা কবূল হবে কিনা? দরবেশ লোকটি উত্তর করলো £ তোমার তওবা কবূল হবে না। এ কথা শুনে পাপী লোকটি হতাশ হয়ে এ আবেদ লোকটিকেও হত্যা করে নরহত্যার সংখ্যা একশত পূর্ণ করে নিলো। অতঃপর সে আরেকজন করলো £ আমি একজন ঘোর পাপী, আমার তওবা কবূল হবে কিনা? আলেম লোকটি উত্তর করলো ৪ ‘তোমার তওবা কবূল হবে, কিন্তু তোমার আবাসভূমিই সর্ববিধ পাপের কারণ, তুমি অন্যত্র অমুক স্থানে চলে যাও, সেখানে বহু আবেদ লোক বাস করেন, তুমিও তাদের সাথে ইবাদতে মগ্র হয়ে যাও!’ সে ব্যক্তি তৎক্ষণাৎ উক্ত স্থানের উদ্দেশে রওনা হলো। কিন্ত গত্তব্যস্থানে পৌছার পূর্বেই মধ্যপথে সে প্রাণ ত্যাগ করলো। এখন তাকে বেহেশতে নিয়ে যাওয়া হবে কি দোযখে নিক্ষেপ করা হবে, এ নিয়ে রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতার মধ্যে মতভেদ হতে লাগলো। প্রত্যেকে বলতে লাগলো £ঃ এই লোক আমার আওতার মধ্যে। এ সময় আল্লাহ্‌ তা'আলার পক্ষ হতে নির্দেশ আসলো, তোমরা পাপীর বাসগৃহ ও দরবেশদের আশ্রমের দূরত্ব জরীপ করে দেখ, মৃতদেহ থেকে কোন দিকের দূরত্ব অধিক। দেখা গেল, দরবেশদের আশ্রমের দিকে সে এক বিঘত পরিমাণ স্থান অধিক অতিক্ৰম করেছিল। নির্দেশ হলো তাকে বেহেশতে নিয়ে যাও। তৎক্ষণাৎ রহমতের ফেরেশতা তাকে বেহেশৃতে নিয়ে গেল। অপর এক রেওয়ায়াতে প্রকাশ, আল্লাহ্‌ তা'আলা একদিকের যমীনকে নির্দেশ দিয়েছিলেন, দূরবর্তী হয়ে যাও এবং অপর দিকের যমীনকে নির্দেশ দিয়েছেন নিকটবর্তী হয়ে যাও। তারপর জরীপ করতে হুকুম করেছেন। ফলে, লোকটি দরবেশদের আশ্রমের দিকে নিকটবর্তী হয় এবং তাকে ক্ষমা করে দেওয়া হয়! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।