৬৬ কাপতে আরম্ভ করলো এবং সে কাদতে লাগলো। লোকটি জিজ্ঞাসা করলো, তুমি কাদছ কেন, তবে কি আমাকে তোমার অপছন্দ হচ্ছে। স্ত্রীলোকটি বললো $ না, বরং আমি জীবনে কোনদিন এহেন অশ্লীল কার্যে লিপ্ত হয় নাই, আজকে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণা সহা করতে না পেরে এ কাজের জন্য বাধ্য হচ্ছি, এজন্যেই আমি বিচলিত, উৎকণ্ঠিত। লোকটি বললো, তোমার এহেন ভূখা-ফাকা ও দারিদ্রাবস্থায়ও তুমি এ থেকে বিরাগী আর এ কাজে তুমি জীবনেও কদর্যক্ত হও নাই ; এ দীনারগুলো তোমারই জন্য, আর আল্লাহ্র কসম, ভবিষ্যতে আমিও এ কাজে কোনদিন লিপ্ত হবো না। আল্লাহ্র মর্জী সেই রাত্রেই তার মৃত্যু হয়। লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাড়ীর দরজায় লেখা $ ‘আল্লাহ্, তা'আলা এ লোকটিকে মাফ করে দিয়েছেন’ হযরত ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত অতীতের এক সময়ে দু'টি 2) একটি পুণ্যবান লোকদের, আরেকটি পাপী লোকদের। পাপী লোকদের মধ্য হতে এক ব্যক্তি স্বীয় জন্মভূমি ত্যাগ করে সৎলোকদের এলাকায় যাত্রা করলো। উদ্দেশ্য ছিল সৎভাবে জীবন-যাপন করবে। কিন্তু খোদার মর্জী পথিমধ্যে এক জায়গায় লোকটি মারা গেল। এখন তাকে কেন্দ্র করে রহমতের ফেরেশতা ও শয়তানের মধ্যে ঝগড়া শুরু হলো। শয়তান বললো $£ খোদার কসম, সে কোনদিন আমার কথা অমান্য করে নাই। ফেরেশতা বললেন £ লোকটি বাড়ী হতে তওবা করে বের হয়েছে। করুণাময় আল্লাহ্ তা'আলা উভয়ের মধ্যে ফয়সালা করে দিলেন £ তোমরা লোকটির মৃতদেহকে কেন্দ্র করে জরীপ করে দেখ দুই জনপদের মধ্যে সে কোন্্টির অধিক নিকটবর্তী। দেখা গেল সে সৎলোদের এলাকার দিকে এক বিঘত পরিমাণ স্থান অধিক অতিক্রম করেছিল। অতঃপর আল্লাহ্ তা'আলা তাকে ক্ষমা করে দিলেন। আবার একথাও রয়েছে যে, আল্লাহ্ তা'আলা আপন রহমতে সৎলোকদের এলাকাটিকে নিকটতম করে দিয়েছিলেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, পূর্বেকার যুগে এক ব্যক্তি ঘোর পাপী ছিল। বিনা অপরাধে সে নিরানব্বই জন লোককে হত্যা করেছে। পরিশেষে নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে তওবা করার ইচ্ছা করলো। সে জানতো না যে, আল্লাহর দরবারে তার তওবা কবূল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।