না বেগত 0০০০০০০, (জলে কীর্তন ও প্রশংসা পছন্দকারী আর কেউ নয়, অতএব, তিনি নিজেই নিজের ংসা করেছেন। আল্লাহ্র চাইতে অধিক আত্মমর্যাদাবান কেউ নয়, তাই তিনি অশ্লীল কার্যকলাপ হারাম করে দিয়েছেন। আল্লাহ্র চাইতে অধিক উযর-আপত্তি ও অক্ষমতা কবুলকারী আর কেউ নয়, তাই তিনি কুরআন নাযিল করেছেন এবং রাসূল পাঠিয়েছেন’ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়। সে অশ্লীল অপকর্মে (ব্যভিচারে) লিপ্ত হওয়ায় তার অবৈধ গর্ভের সঞ্চার হয়েছিল। সে আরজ করলো, ইয়া রাসূলাল্লাহ! আমি হদ্দের (শরয়ী দণ্ডের) উপযুক্ত অপরাধ করেছি ; আমার উপর হদ্দ প্রয়োগ করুন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবককে ডেকে উপস্থিত করে বললেন, তাকে যত্ব সহকারে তোমাদের তত্বাবধানে রাখ, সন্তান খালাস হওয়ার পর আমার কাছে নিয়ে এসো। যথাসময়ে তাকে পুনরায় নিয়ে আসার পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তার উপর হদ্দ প্রয়োগ করা হলো। অতঃপর হুযূর (সাঃ) নিজে জানাযা পড়লেন। হযরত উমর (রাযিঃ) আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ ! আপনি তার জানাযা পড়লেন, অথচ সে ব্যভিচার করেছে? হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ৫ ওহে উমর! মহিলাটি এমন তওবা করেছে, যদি তা মদীনার প্রচুর সংখ্যক লোকদের মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে সকলের জন্য তা যথেষ্ট হবে ; তুমি কি এরূপ তওবাকারী কখনও দেখেছ যে আল্লাহ্র জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছে? বলেন £ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয় দু'বার নয়_এভাবে তিনি বলতে বলতে বললেন, সাতবারও নয় বরং আরও অধিকবার বলতে শুনেছি যে, বনী ইসরাঈল গোত্রের জনৈক ধনাঢ্য ব্যক্তি অশ্লীল অপকর্মে অভ্যস্থ ছিল। একদা জনৈকা মহিলা তার নিকট হাজির হওয়ার পর তাকে ষাট দীনার স্বণমুদ্রা) প্রদানান্তে ব্যভিচারের জন্য বাধ্য করলো। এভাবে লোকটি যখন স্বীয় মনোষ্কামনা পূরণের জন্য পূর্ণ প্রস্তুতি ও উত্তেজনার আসনে বসলো, তখন স্ত্রীলোকটির সর্বশরীর থর থর করে www.eelm.weebly.com
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.