৬৪ ho SEE EEE SOE ie তকে “গুনাহ্ থেকে তওবাকারী ব্যক্তি এ ব্যক্তির ন্যায়, যার মোটেই কোন গুনাহ্ নাই।” বায়হাকী শরীফে আছে, ‘যে ব্যক্তি আল্লাহ্র কাছে তওবা ও ক্ষমা প্রার্থনার পর পুনরায় গুনাহে লিপ্ত হলো, সে যেন আল্লাহ্র সাথে ঠাট্টা করলো!’ ইবনে হাব্বান ও হাকেম রেওয়ায়াত করেন, ‘তওবার মূল, বিষয়ই হচ্ছে অস্তরের অনুতাপ ও অনুশোচনা।’ অর্থাৎ হজ্জের জন্য আরাফার ময়দানে অবস্থান করা যেমন রুকন বা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও অপরিহার্য বিষয়, তওবার জন্যে অনুতাপ-অনুশোচনা ঠিক তেমনি গুরুত্বপূর্ণ বিষয় । অন্তরে এরূপ প্রতিক্রিয়ার অর্থ হলো স্বীয় পাপ ও কৃতকর্মের উপর আল্লাহ্র আযাব ও শাস্তির ভয় অস্তরে জাগরুক হওয়া। ধন-সম্পদের ক্ষয়-ক্ষতি বা মান-সম্মানের ঘাটতি হতে বাচার স্বার্থে অনুশোচনা করলে, তওবার মূল বিষয়ের অবিদ্যমানতার দরুন তা হবে সম্পূর্ণ অস্তসারশূন্য ও নিষ্ফল প্রয়াস ; তওবা হিসাবে তা আল্লাহ্র কাছে মোটেও গণ্য হবে না। হাদীস শরীফে আরও বর্ণিত হয়েছে ৪ J2 alo J) EE OAT WOR HES EE EE CME “যে বান্দা কৃতপাপের দরুন লজ্জিত ও অনুতপ্ত হয়,_-যা প্রকৃত পক্ষে একমাত্র আল্লাহ্ পাকই জানতে পারেন--সেই বান্দা ক্ষমা প্রার্থনা করার পূর্বেই আল্লাহ্ পাক তাকে ক্ষমা করে দেন।” মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন $ এঁ পবিত্র সত্তার কসম, যার কুদরতের মুঠোয় আমার প্রাণ, তোমরা গুনাহ্ করবে এবং আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করবে এরূপ যদি না হয়, তবে আল্লাহ্ তা'আলা এমন জাতি সৃষ্টি করবেন যারা গুনাহে লিপ্ত হবে এবং আল্লাহ্র কাছে তওবা করবে, অতঃপর তিনি তাদেরকে ক্ষমা করবেন। হাদীস শরীফে আরও বর্ণিত হয়েছে, ‘আল্লাহ্র চাইতে অধিক গুণ- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।