ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ 407
📝 Text 📖 PDF

(৬) একজন। এলেম ও আমলের মাপকাঠিতে গাযালীর (রাহঃ) রচনাবলী অনুবাদ করার মত যোগ্য কর্মী বলেই আমি তাকে বিবেচনা করি। আমার আতস্তরিক দোয়া, আল্লাহ পাক যেন তার প্রতিভাদীপ্ত যৌবন ইমাম গাযালীর (রাহঃ) রূহানী ফয়যের দ্বারা আরও কর্মোদ্দীপ্ত করে তুলেন। সমাজের বর্তমান সর্বগ্রাসী অবক্ষয় দৃষ্টে দুর্ভাবনাগ্রস্ত সুধীমণগ্ুলীর প্রতি আবেদন, সর্বকালের শ্রেষ্ঠ দাৰ্শনিক মনীষী ইমাম গাযালীর (রাহঃ) রচনাবলীর মধ্যে তারা বর্তমান সমস্যার সমাধান তালাশ করে দেখতে পারেন। রোগের চিকিৎসা যেমন পরীক্ষিত ওষধ দ্বারা করতে হয়, তেমনি রুগ্ন সমাজের চিকিৎসাও আত্মার গভীরে বিপ্লব সাধনের মাধ্যমেই কেবল সম্ভব। এক্ষেত্রে গাযালীর শিক্ষা বহু পরীক্ষিত একটি মহৌষধ তাতে সন্দেহ নাই। আল্লাহপাক আমাদিগকে হক তালাশ করে তা অনুসরণ করার তওফীক দান করুন। আমীন! ! বিনয়াবনত মুহিউদ্দীন খান সম্পাদক $ মাসিক মদীনা, ঢাকা ৩১-১২-৮৮ www.eelm.weebly.com

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.