ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৬২ (প্রায়শ্চিত্য, ক্ষমা) হবে। অর্থাৎ সত্যিকার তওবা ও এস্তেগফারের জন্য আস্তরিক অনুশোচনা ও পুনরায় লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প থাকা চাই। অন্যথায় তা হবে মিথ্যুক ও কপট লোকদের তওবা, যা আল্লাহ্র কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। হাদীস শরীফে বর্ণিত হয়েছে, গুনাহ্‌ করার পর মুমিনের অস্তরে একটি কালো দাগ উদ্ভূত হয়। তওবার মাধ্যমে আল্লাহ্‌ তা'আলার কাছে ক্ষমা প্রার্থনার পর যদি কৃতপাপ পরিহার করে, তবে সেই দাগ মিটিয়ে দেওয়া হয়। আর যদি উত্তরোত্তর গুনাহে লিপ্ত হতে থাকে, তবে সেই দাগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে তার অস্তর মোহরযুক্ত করে দেয়। এ‘কেই বলা হয় (মরিচা) । পবিত্র কুরআনে তা এভাবে উল্লিখিত হয়েছে $ EA 2 Pod পপ 92 A rt Pu we 0 OSS Int LS nyod Je 05 So Si “কখনও এরূপ নয়, বরং তাদের অস্তরসমূহে তাদের (গহিঁত) কার্য- কলাপের মরিচা ধরেছে।” মুতাফ্‌ফিফীন £ ১৪) তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত না বান্দার প্রাণবায়ু নির্গত হওয়ার কাছাকাছি হয়ে যায়, আল্লাহ্‌ তা'আলা তার কৃত তওবা কবূল করেন। হযরত মু'আয (রাযিঃ) বলেন £ একদা রাসূলল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাত ধরে এক মাইল পর্যন্ত চললেন, অতঃপর বললেনঃ ওহে মুআয! তোমাকে আমি নছীহত করি £ আল্লাহ্‌কে ভয় কর, সত্য বল, ওয়াদা পূরণ কর, আমানত রক্ষা কর, খিয়ানত পরিত্যাগ কর, এতীমের প্রতি রহম কর, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার কর, গোস্বা হজম কর, নম্র কথা বল, সালামের ব্যাপক প্রচলন কর, ন্যায়পরায়ণ শাসকের অনুগত থাক, কুরআনের মর্ম গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা কর, আখেরাতের প্রতি অনুরাগী হও, ক্রেয়ামতের দিন হিসাব-নিকাশের ভয় কর, পার্থিব আশা-আকাংখা কম কর, সর্বদা নেক আমলে মশগুল থাক। হে মুআয! আমি তোমাকে আরও নছীহত করি £ কোন মুসলমানকে কটু বাক্য বলো না, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলো না, ন্যায়পরায়ণ শাসকের অবাধ্যতা করো না, আল্লাহ্‌র যমীনে ফেৎনা-ফাসাদ ও বিপর্যয়ের সৃষ্টি করো না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।