ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৬১ গুনাহ্‌ কর, Er OEE Stes Si Hes কিন্তু পরক্ষণে যদি স্বচ্ছ-পবিত্র মন নিয়ে আন্তরিকভাবে তওবা কর, তবে আল্লাহ তা'আলা তোমাদের তওবা কবুল করে নিবেন। প্রতি প্রত্যাবর্তন ও অনুরাগ সহকারে আয়ু দীর্ঘ হওয়া। হাদীস শরীফে আছে ON a ERENT RO ENE ‘বনী আদম মাত্রই গুনাহ্‌গার ; কিন্ত উত্তম গুনাহগার সে-ই, যে তওবাকারী হয়’ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, একদা এক বান্দা গুনাহ্‌ করার আল্লাহ্‌! আমি গুনাহ্‌ করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহ্‌ তা'আলা বললেন £ আমার বান্দার আমার প্রতি ঈমান রয়েছে-সে বিশ্বাস করে যে, আমি গুনাহ্‌ মাফ করে থাকি বা শাস্তি প্রদান করি। অতঃপর তাকে মাফ করে দিলেন। সেই বান্দা কিছুকাল গুনাহ্‌ থেকে বিরত থাকার পর পুনরায় পাপে লিপ্ত হয়! ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে আবার আল্লাহ্র কাছে ক্ষমা চাইল। আল্লাহ্‌ তা'আলা বললেন $£ আমার বান্দা বিশ্বাস করে যে, আমি গুনাহ্‌ মাফ করি বা শাস্তি প্রদান করি। অতঃপর তাকে পুনরায় মাফ করে দিলেন। এভাবে কিছুকাল গুনাহ্‌ থেকে বিরত থাকার পর সে পুনরায় গুনাহে লিপ্ত হয়ে গেল এবং বললো $ ওগো মাওলা! আমি আবার গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহ্‌ তা'আলা বললেন £ আমার বান্দা বিশ্বাস করে যে, তার একজন রব্ব আছে, যিনি গুনাহ্‌ মাফ করেন বা শাস্তি প্রদান করেন। অতঃপর তাকে পুনরায় মাফ করে দিলেন,--এখন যা ইচ্ছা সে করুক। ইমাম মুনযির (রহঃ) বলেন $ ‘এখন যা ইচ্ছা সে করুক কথাটির মর্ম হলো, বান্দার দ্বারা গুনাহ্‌ হয়ে যাওয়ার পর স্বচ্ছ মন ও পুনঃ গুনাহে লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প নিয়ে আস্তরিকভাবে তওবা ও এস্তেগফার করলে এই তওবা ও এস্তেগফার তার অতীতের গুনাহের জন্য কাফ্‌ফারাহ্‌ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।