৬০ থাকবে। কিন্ত যারা তওবা করে নেয় এবং ঈমান আনয়ন করে এবং নেক কাজ করতে থাকে, এরূপ লোকদেরকে আল্লাহ্ তাদের পাপসমূহের পরিবর্তে পুন্যসমূহ দান করবেন ; আর আল্লাহ্ বড়ই ক্ষমাশীল, করুণাময়। আর যে ব্যক্তি তওবা করে ও নেক কাজ করে, সে ব্যক্তি আল্লাহ্র প্রতি বিশেষভাবে প্রত্যাবর্তন করছে। (ফুরক্কান ৪ ৬৮-৭১) তওবা প্রসঙ্গে হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রচুর হাদীস বর্ণিত হয়েছে। মুসলিম শরীফে আছে, আল্লাহ্ তা'আলা দিবসে পাপকার্যে লিপ্ত লোকদের গুনাহমাফী ও তওবা কবুলের জন্য রাত্রিতে তার দয়ার হস্ত প্রসারিত করেন এবং রাত্রিকালে পাপাচারে লিপ্ত লোকদের গুনাহ্মাফী ও তওবা কবুলের জন্য দিবসে হাত প্রসারিত করেন। পশ্চিম দিকে হতে সূর্য উদিত না হওয়া পর্যন্ত এভাবে আল্লাহ্ তা'আলা তওবা কবুলের জন্য ডাকতে থাকবেন। তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে, পশ্চিম দিকে একটি দরজা খোলা হয়েছে, তা সত্তর বৎসরের মতাস্তরে চল্লিশ বৎসরের রাস্তার দূরত্ব পরিমাণ বিস্তৃত। আসমান-যমীন সৃষ্টি হওয়ার দিন থেকে আজ পর্যন্ত সেই দরজা তওবা কবুলের জন্য খোলা রয়েছে এবং পশ্চিম দিক হতে সূর্য উদিত না হওয়া পর্যন্ত খোলা থাকবে, কখনও বন্ধ হবে না। সত্তর বছরের পথ পরিমাণ দূরত্বের প্রস্থ সম্বলিত একটি দরজা আছে, সেদিক থেকে সূর্যোদয় না-হওয়া পর্যন্ত তা বন্ধ হবে না। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ্ পাক ইরশাদ করেছেন $ “PT লো জপা লা জল শসা PAE Md ৯p De Ee লা টি লা we LS EY Ay pl Ax Bo ass “যেদিন আপনার প্রতিপালকের বড় নিদর্শন এসে পৌচছবে, (সেদিন) কোন এইরূপ ব্যক্তির ঈমান তার কাজে আসবে না।” (আনআম £৪ ১৫৮) ত্ববরানী শরীফে বর্ণিত হয়েছে, বেহেশতের আটটি দরজার মধ্যে শুধুমাত্র তওবার একটি দরজা ছাড়া আর সবকয়টি বন্ধ রাখা হয়েছে। পশ্চিম দিক হতে সূর্যোদয় পর্যন্ত তওবার দরজাটি খোলাই থাকবে” হাদীস শরীফে আরও বর্ণিত হয়েছে, তোমরা যদি এত অধিক পরিমাণে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।