ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ ভয় করে। আমি আরজ করলাম, হে আওলাদে রাসূল! আমাকে আরও নসীহত করুন। তিনি বললেন, হে সুফিয়ান! যে ব্যক্তি গোত্র ও জনবল ব্যতীত ইযযত-সম্মান ও বিজয় হাসিল করতে চায়, কিংবা রাজত্ব ও সাম্বাজ্য ব্যতীত মর্যাদা ও প্রভাব অর্জন করতে চায়, তার উচিত, সে যেন আল্লাহ্র অবাধ্যতার লাঞ্ছনা হতে বের হয়ে তার আনুগত্যের প্রতি আগুয়ান হয়। আমি আরজ করলাম, হে আওলাদে রাসূল! আমাকে আরও উপদেশ প্রদান করুন। তিনি বললেন, আমার পিতা আমাকে তিনটি আদব শিখিয়েছেন £ঃ এক, যে ব্যক্তি অসৎ লোককে বন্ধুরূপে গ্রহণ করেছে, সে তার অনিষ্ট হতে বাঁচতে পারবে না। দুই, যে ব্যক্তি অসৎ পরিবেশে যাবে, সে অপবাদ থেকে বাচতে পারবে না। তিন, “যে ব্যক্তি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে না, সে লজ্জিত ও অপমানিত হবে। হযরত ইবনে মুবারক (রহঃ) বলেন, আমি ওয়াহ্‌ব ইবনে ওয়ারদ (রহঃ)কে জিজ্ঞাসা করেছি, যে ব্যক্তি আল্লাহ্র না-ফরমানী করে সে কি ইবাদত- বন্দেণগীর স্বাদ আস্বাদন করতে পারে? তিনি বলেছেন, কস্মিনকালেও না; এমনকি যে আল্লাহ্র না-ফরমানীর ইচ্ছাও অস্তরে পোষণ করে, সে-ও ইবাদতে স্বাদ পেতে পারে না! ইমাম আবুল ফরজ ইবনে জাওযী (রহঃ) ৰলেন, আল্লাহ্র ভয়ই একমাত্র আগুন, যা কুপ্রবৃত্তির কামনা-বাসনাকে জ্বালিয়ে দিতে পারে। এ খোদা-ভীতির মাহাত্ম্য ও ফযীলত ঠিক সেই পরিমাণ যে পরিমাণ সে কামনা- বাসনাকে জ্বালাতে পারে, যে পরিমাণ সে আল্লাহ্র অবাধ্যতা থেকে বাচাতে পারে এবং যে পরিমাণ সে আল্লাহ্র আনুগত্যের প্রতি আকৃষ্ট করতে পারে। আল্লাহ্র খওফ ও ভয়ের প্রচুর ফযীলত ও মাহাত্ম্য এজন্যেই যে, এরই ওসীলায় মানব-চরিত্রে তাক্‌ওয়া-পরহেষ্গারী, সততা ও সাধুতা, মুজাহাদা ও ক্‌চ্ছ সাধনা এবং আল্লাহ্র নৈকট্য লাভের যাবতীয় গুণ-বৈশিষ্ট্য পয়দা হয়। কুরআনের আয়াত ও বহু হাদীসে এ কথার সাক্ষ্য পাওয়া যায়। আল্লাহ্‌ তা'আলা বলেন ৫৪ FPP rape PP LA ME ds Feed SD ia at Er MY | 0 OAD MED) AD O25 ie) 3 2 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।