ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৫৫ পৌছেছে যে, আল্লাহ্র ভয়ে প্রবাহিত অশ্রু শরীরের যে অংশে পতিত হবে, সে অংশটুকু দোযখের জন্য হারাম হয়ে যাবে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ্র ভয়ে রোদন করতেন তার সীনা মুবারকের অভ্যসন্তর থেকে এমন আওয়াজ শ্রুত হতো, যেমন উত্তপ্ত ডেগৃচির ভিতর থেকে আওয়াজ বের হয়। হযরত কিন্দী (রহঃ) বলেন, আল্লাহ্র ভয়ে রোদনকারীর অশ্রু কয়েক সাগর পরিমাণ অগ্নি নিভিয়ে দিতে পারে। হযরত ইবনে সিমাক (রহঃ) নিজেই নিজকে শাসন করে বলতেন, ওহে! তুমি খোদাভক্ত ও ধর্মনিষ্ঠ লোকের ন্যায় কথা বল কিন্তু কাজ কর মুনাফেকের মত-_সেসঙ্গে আবার জান্নাতে প্রবেশের আশাও পোষণ কর ; না না; জান্নাতে প্রবেশকারী লোকজন এরূপ নয়, তাদের আমল-আখলাকই ভিন্ন, যা তোমার মধ্যে নাই। হযরত সুফিয়ান সওরী (রহঃ) বলেন, আমি হযরত ইমাম জাফর সাদেক (রহঃ)-এর খেদমতে হাজির হয়ে আরজ করলাম, হে রাসূলের বংশধর ! আমাকে কিছু উপদেশ প্রদান করুন। তিনি বললেন, হে সুফিয়ান! মিথ্যাবাদী কোনদিন মনুষ্যত্ব অর্জন করতে পারে না, হিংসুক কোনদিন শাস্তি পেতে পারে না, সর্বক্ষণ বিষন্ন ব্যক্তি কোনদিন কল্যাণ পেতে পারে না, রুক্ষ স্বভাবের লোক কোনদিন নেত্ত্ব লাভ করতে পারে না। আমি আরজ করলাম, হে নবীর বংশধর: আমাকে আরও নসীহত করুন। তিনি বললেন, হে সুফিয়ান! আল্লাহ্‌র নিষিদ্ধ বস্তুসমূহ থেকে বেঁচে চল, তাহলে তুমি আবেদ (ইবাদতকারী) হতে পারবে, আল্লাহ তা'আলা তোমার ভাগ্যে যা রেখেছেন, সাথে তুমি এমন ব্যবহার কর যেমন তুমি তাদের কাছে পেতে চাও, তাহলে তুমি মুমিন হতে পারবে, দুশ্চরিত্র লোকের সাহচর্য গ্রহণ করো না, তারা তোমাকে মন্দ চরিত্রই শিক্ষা দিবে। কেননা, হাদীস শরীফে আছে, “বন্ধুর করতে চাইলে সে যেন পূর্বেই দেখে নেয় যে বন্ধুরূপে কাকে গ্রহণ করছে। ” নিজের ব্যাপারে এমন লোকের নিকট থেকে পরামর্শ গ্রহণ কর, যে আল্লাহকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।