তোলে।” হযরত হাসান (রাযিঃ) .বলেন, তোমাদের পূর্বে যেসব মনীষী (সাহাবায়ে কেরাম) গুজ্রে গিয়েছেন, তারা গোটা পৃথিবীর অসংখ্য কংকরের সমপরিমাণ স্বর্ণ আল্লাহ্র রাস্তায় দান করলেও পাপের ভয় ও আশংকায় শঙ্কিত থাকতেন ; পারলৌকিক মুক্তি ও পরিত্রাণের আশা পোষণ করতেন না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও? আমি শুনছি_আকাশমণ্ডলী কড় কড় আওয়াজ করছে। ওই পবিত্র সত্তার কসম, যার কুদরতের মুঠোয় আমার জীবন, আসমানে চার অঙ্গুলি পরিমাণ জায়গাও এমন নাই, যেখানে কোন ফেরেশতা আল্লাহ্র সামনে সেজদা অথবা দাড়ানো অথবা রুকুর হালতে মগ্ন না রয়েছে। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে অবশ্যই তোমরা বেশী কাদতে এবং কম হাসি-রসিকতা করতে এবং তোমরা জনপদ ছেড়ে পাহাড়-পর্বতের দিকে ছুটে যেতে। সেখানে তোমরা আল্লাহ্র ভয়াবহ ও কঠিনতম শাস্তি থেকে পানাহ চাইতে। এক রেওয়ায়াতে বর্ণিত হয়েছে _“তোমরা কেউ বলতে পার না, আল্লাহ্র কাছে তোমরা পরিত্রাণ পাবে কি পাবে না।” বকর ইবনে আব্দুল্লাহ্ মুযানী (রহঃ) বলেন, “মানুষ হাস্য-উল্লাসে পাপাচারে লিপ্ত হচ্ছে, কিন্তু তাদের কাদতে কাদতে দোযখে যেতে হবে৷” কি আযাব রয়েছে, তাহলে তারা দোযখের শাস্তি থেকে শঙ্কামুক্ত হতে পারতো না। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, যখন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাযিল হলো ৫ 0 ODI Mic ily “এবং আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন৷” (শুআরা £ ২১৪) তখন তিনি বলেছেন £ হে কুরাইশ গোত্রের লোকজন! www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।