ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

88 পেলেন। হযরত জিবরাঈল (আঃ) আগমন করলে তাকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! এটি একটি পাথর, সত্তর বছর পূর্বে এটাকে দোষখে নিক্ষেপ করা হয়েছে। আর এখন তা দোযখের নীচে গিয়ে পৌছলো। আল্লাহ্‌ তাআলার মর্জি হয়েছে, আপনাকে তা শুনিয়ে দিলেন। এরপর থেকে ওফাত পর্যন্ত রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন মুখভরে হাসতে দেখা যায় নাই। আহ্‌মদ ও তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে-_ মাথার খুলির প্রতি ইশারা করে বললেন, এমন একটি পাথর যদি আসমান থেকে যমীনের দিকে নিক্ষেপ করা হয়, তবে রাত্র হওয়ার আগেই তা যমীনে পৌছে যাবে, অথচ এ দুইয়ের মাঝে দূরত্ব রয়েছে পাচশত বছরের। কিন্তু এ পাথরটিই যদি দোযখের শিকলের শুরু-ভাগ থেকে নিক্ষেপ করা হয়, তবে শিকলের শেষ পর্যন্ত তা পৌছতে চল্লিশ বছর লাগবে--যদি রাত্র দিন একাধারে স্বাভাবিকভাবেও চলতে থাকে। আহমদ, আবূ ইয়া'লা ও হাকেম রেওয়ায়াত করেন, দোযখের লোহার গদা (মুগুর) যদি যমীনের উপর রাখা হয় এবং সমগ্র জ্বিন ও মানবজাতি তা উঠাতে এবক্যবদ্ধ প্রচেষ্টা চালায়, তবু তাদের পক্ষে তা উঠানো সম্ভব হবে না। হাকেমের বর্ণনায় রয়েছে যে, দোযখের হাতুড়ি দিয়ে যদি আঘাত করা হয়, তবে চূর্ণ-বিচূর্ণ হয়ে ছাই-ভম্মের ন্যায় হয়ে যাবে। ইবনে আবিদ্দুন্য়ার রেওয়ায়াতে আছে যে, দোযখের একটি পাথরও যদি দুনিয়ার পাহাড়সমূহের উপর রাখা হয়, তবে সমগ্র পাহাড় বিগলিত হয়ে যাবে, অথচ প্রত্যেক মানুষের সাথে একটি পাথর ও একটি শয়তান রয়েছে। হাকেমের রেওয়ায়াতে আছে যে, যমীনের সাতটি স্তর রয়েছে, এবং এক স্তর থেকে অপর স্তর পর্যন্ত ব্যবধান হচ্ছে পাচশত বছরের। সর্বোচ্চ স্তরটি রয়েছে একটি মৎস্যের পিঠের উপর। মৎস্যটির বাহু দু’টি আসমানের সাথে মিলিত হয়েছে। আর মৎ্স্যটি অবস্থিত একটি পাথরের উপর। পাথরটি রয়েছে এক ফেরেশৃতার হাতে। দ্বিতীয় স্তরটি হচ্ছে প্রবল ঘূর্ণি ও ঝবঞ্চাবাত্যার বন্দীখানা। আল্লাহ্‌ তা'আলা যখন আদ সম্প্রদায়কে ধ্বংস করার ইচ্ছা করলেন, তখন ঘূর্ণিঝড়ের দারোগাকে হুকুম করলেন তাদের উপর প্রবল ঝড়ো হাওয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।