সুকশাফাতুলনকূলুর ৪২ Att SAO tate uta RSet Net tattoo statatat, aes setalaea ete eae oleae. জাহান্নামে যেতে হবে। ইমাম বায়হাকী (রহঃ) হযরত ইবনে মাসউদ (রাযিঃ)-সূত্রে রেওয়ায়াত করেন যে, bens oy IS 4 “তা’ (জাহান্নাম) অগ্নিস্ফুলিঙ্গ বর্ষণ করতে থাকবে৷” (মুরসালাত £ ৩২) কুরআনের উক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন যে, আমি একথা বলি না যে, দোযখের অগ্নিস্ফুলিঙ্গ এক একটি বৃক্ষের মত বড় হবে, বরং আমি বলি এক একটি স্ফুলিঙ্গ বিরাট দূর্গের মত এবং বিরাট শহরের মত বড় হবে। আহমদ ইবনে মাজাহ ও হাকেম (রহঃ) রেওয়ায়াত করেছেন, দোযখের মধ্যে ‘ওয়াইল’ নামক একটি উপত্যকা রয়েছে, তাতে কোন কাফের নিক্ষিপ্ত হওয়ার পর তলদেশে পৌছা পর্যন্ত সত্তর বছর লাগবে। তিরমিযী শরীফে আছে, বস্তুতঃ ‘ওয়াইল’ হচ্ছে, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি উপত্যকা। এতে নিক্ষিপ্ত কাফের সত্তর বছরে এর তলদেশে গিয়ে পৌছবে। তিরমিযী শরীফে আরও বর্ণিত হয়েছে, তোমরা জুব্বুল-হুষযন (অর্থাৎ দুঃখ-কষ্টের গর্ত) থেকে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা কর, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, সে গর্তটি কি? হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়াব দিলেন, দোযখের মধ্যে এমন একটি ভয়ানক ওয়াদী (উপত্যকা) যা থেকে স্বয়ং দোযখ প্রতিদিন চারশত বার আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করে। আরজ করা হলো, হে আল্লাহ্র রাসূল, এতে কারা দাখেল হবে? তিনি বললেন, এ উপত্যকাটি লোকদেখানো মনোবৃত্তি নিয়ে কুরআন পাঠকারী লোকদের জন্য তাদের অসৎ আমলের দরুন তৈরী করা হয়েছে। আল্লাহ্ তা'আলার নিকট সবচেয়ে নিক্ষ্ট ও ঘৃণ্য ক্কারী সে, যে জালেম শাসকদের সাক্ষাতের অভিলাষী হয়। ত্ববরানী শরীফে বর্ণিত হয়েছে, দোযখের মধ্যে একটি উপত্যকা রয়েছে, যা থেকে স্বয়ং দোষখ প্রত্যহ চারশত বার পানাহ্ চেয়ে থাকে, উল্মতে- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।