ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

অধ্যায় £$ ৫১ দোষযখ-আযষাবের বিভিন্ন প্রকার আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী শরীফে বর্ণিত হয়েছে _ ইমাম তিরমিযী রেওয়ায়াতটিকে সহীহ্‌ বলেছেন--_আল্লাহ্‌ তা'আলা যখন জান্নাত ও জাহান্নামকে সৃষ্টি করলেন, তখন হযরত জিবরাঈল (আঃ)-কে জান্নাতে পাঠালেন এবং বললেন, তুমি জান্নাতকে দেখ এবং জান্নাতের মধ্যে আমি যা কিছু রেখেছি, সেগুলোর প্রতিও দৃষ্টিপাত করো! হযরত জিবরাঈল (আঃ) জান্নাতে গেলেন এবং জান্নাত ও তৎসঙ্গে জান্নাতীদের জন্য সৃষ্ট নেয়ামতরাজি দেখে ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনার অনস্ত হযযত ও সম্মানের কসম, জান্নাত এবং জান্নাতের আরাম ও নেয়ামতের বিষয় যে-ই শুনতে পাবে, সে তাতে প্রবেশ করতে উদৃগ্নীব হয়ে যাবে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা জান্নাতকে কষ্ট-ক্লিষ্ট ও সাধনার দ্বারা ঢেকে দিলেন (অর্থাৎ-জান্নাতে প্রবেশ করতে হলে কষ্ট-ক্লিষ্ট ও সাধনা করতে হবে)। এরপর পুনরায় হযরত জিবরাঈল (আঃ)-কে জান্নাতে পাঠালেন। তিনি দেখে এসে বললেন, হে আল্লাহ্‌, আপনার ইযযত ও প্রতাপের কসম, জান্নাতকে কষ্ট-সাধনা ও অপছন্দনীয় বিষয়ের দ্বারা এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে যে, আমার আশংকা হয়_ জান্নাতে কেউ প্রবেশ লাভ করতে পারবে না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা হযরত জিবরাঈল (আঃ)-কে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, দেখ, জাহান্নামবাসীদের জন্য আমি কি কি শোস্তি) প্রস্তুত করে রেখেছি। হযরত জিবরাঈল (আঃ) গিয়ে দেখলেন, প্রচণ্ড শাস্তি, কেবল শাস্তি আর শাস্তিরই ব্যবস্থা। ফিরে এসে আরজ করলেন, হে আল্লাহ্‌, আপনার ইযযত ও প্রতাপের কসম, যে-ই জাল্'মনাখের শাস্তির কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাবে না। অতঃপর জাহান্নামের উপর প্রবৃত্তির তাড়না ও কামনা-বাসনার পর্দা ঢেলে দেওয়া হলো। এরপর আল্লাহ্‌ তা'আলা হযরত জিবরাঈল (আঃ)-কে বললেন, পুনরায় গিয়ে দেখ। তিনি দেখে এসে বললেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।