মুকাশাফাতুল- জাৰ ৩৮ eto eta eee ae aos sats a ataotp\ aaa" es হযরত আলী (রাযিঃ) বলেন, দোযখের উপরে-নীচে সাতটি স্তর রয়েছে, প্রথম স্তরটি পূর্ণ হওয়ার পর দ্বিতীয়টি পূর্ণ করা হবে, অতঃপর তৃতীয়টি- এভাবে সবগুলো স্তরই পাপী_অপরাধীদের দ্বারা পূর্ণ করা হবে। তারীখে বুখারী ও সুনানে তিরমিযী কিতাবে হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত রয়েছে যে, হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন $ “দোযখের সাতটি দরজা রয়েছে, তন্মধ্যে একটি দরজা এ সব লোকের জন্য যারা আমার উম্মতের উপর তলোয়ার উঠিয়েছে।” ‘ত্ববরানী আওসাত’ কিতাবে বর্ণিত আছে যে, একদা হযরত জিব্রাঈল আলাইহিস্ সালাম হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন সময় উপস্থিত হয়েছেন, যে সময় তিনি কখনও উপস্থিত হোন না। নবীজী তৎপর হয়ে অগ্রসর হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাঈল ! আপনার কি হয়েছে ; এমন বিবর্ণ দেখা যাচ্ছে কেন আপনাকে? তিনি বললেন, আল্লাহ্ তা'আলা দোযখাগ্নি উত্তপ্ত করার হুকুম দিয়েছেন ; তারপরেই এসে আপনার কাছে হাজির হলাম। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কিছু বিবরণ শোনান। হযরত জিবরাঈল আলাইহিস্ সালাম বললেন, আল্লাহ্ তা'আলা দোযখকে উত্তপ্ত হওয়ার জন্য হুকুম করলেন। অতঃপর সে এক হাজার বছর পর্যন্ত উত্তপ্ত হতে থাকে। ফলে দোযখের আগুন শ্বেত বর্ণ ধারণ করে। অতঃপর আবার হুকুম করেন। এবারও এক হাজার বছর জ্বলতে থাকে, ফলে দোযখের আগুন লাল বর্ণে রূপাস্তারত হয়। আল্লাহ তা'আলা পুনরায় দোযখকে আরও উত্তপ্ত হওয়ার জন্য হুকুম করেন। অতএব দোযখের আগুন আরও এক হাজার বছর জ্বলতে থাকে। পরিশেষে এ আগুন কৃষ্ণ বর্ণ ধারণ করে। বর্তমানে সেই আগুনের অবস্থা এই যে, এর স্ফুলিঙ্গের কোন শেষ নাই এবং এর লেলিহানেরও কোন অবধি নাই। ইয়া রাসূলাল্লাহ্, এ পবিত্র সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন _একটি সুইয়ের পরিমাণ অৎশও যদি দোযখের ফুটা হয়ে যায়, তাহলে জগতের সমস্ত মানুষ এর আতংকে মরে যাবে। এওঁ সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন, দোযখের প্রহরীদের মধ্য হতে যদি একজনও দুনিয়াবাসীর সামনে প্রকাশ পায়, তবে সমগ্র দুনিয়াবাসী তার ভয়ে মৃত্যুবরণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।