৩৬ ‘হে মূসা, আল্লাহ্ তা'আলা বলছেন, আপনি তওবাকারীনি মহিলাটিকে কেন ফিরিয়ে দিলেন? আমি কি তার চেয়েও বড় অপরাধী কে, তা বলবো? হযরত মূসা (আঃ) জানতে চাইলে হযরত জিবরাঈল (আঃ) বললেন ৫৪ ‘তার চেয়েও বড় অপরাধী এ ব্যক্তি যে জেনে শুনে স্বেচ্ছায় নামায ত্যাগ করে!’ জনৈক বুযুর্গ সম্পর্কে বর্ণিত, তার ভগ্নির মৃত্যুর পর যথারীতি তার দাফনকার্য সম্পন্ন করলেন। কিন্তু দাফনের পর ভাইয়ের মনে পড়লো, ভুলবশতঃ টাকার একটি থলিও মাটিতে দাফন করা হয়ে গেছে। থলিটি আনার জন্য লোকজন বিদায় হওয়ার পর পুনরায় কবর খুললেন। কিন্তু তখন তিনি প্রত্যক্ষ করলেন যে, কবরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। তৎক্ষণাৎ তিনি মাটি দিয়ে কবর আচ্ছাদিত করে দিলেন। ফিরে এসে মাকে ভগ্নির কবরের অবস্থা বর্ণনা করে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করলে মা কেঁদে ফেললেন এবং বললেন,--তোমার বোন নামাযের ব্যাপারে অবহেলা করতো এবং সময় পার করে নামায পড়তো--এ হলো তার অবস্থা যে বিলম্ব করে হলেও নামায পড়তো। এ থেকেই উপলব্ধি করে নেওয়া চাই, যে মোটেই নামায পড়ে না, তার কি দশা হবে! আর আল্লাহ্ আমাদেরকে নামাযের যাবতীয় শর্ত ও হক আদায় করে যত্ব সহকারে তা আদায় করার তওফীক দান করুন, আপনি অনস্ত মেহেরবান ও দয়াশীল! ee ceo eee ut teto foe atta to Po ooo ate ete anes" aeana"al ate! © PDF created by haiderdotnet(@zmail.com www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।