৩৫ বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আল্লাহ্ পাকের দরবারে এই মর্মে দো'আ কর ৪ POF EE Poo API sy Ys UES UB ESD ¥ All ‘আয় আল্লাহ্! আমাদের মধ্যে কাউকে হতভাগা ও বঞ্চিত করো না৷’ ও বঞ্চিত কে? সাহাবায়ে কেরাম জানতে চাইলে হুযূর বললেন ৪ th Se CR NOC sas SIG ‘নামায ত্যাগকারী ব্যক্তিই হতভাগা ও বঞ্চিত! আরও বর্ণিত আছে, ক্কেয়ামতের দিন সর্বপ্রথম বেনামাযী লোকদের চেহারা কৃষ্ণবৰ্ণ ধারণ করবে। দোযখে ‘লামলাম’ নামক একটি উপত্যকা আছে। সেখানে অসংখ্য সাপ রয়েছে। প্রত্যেকটি সাপ উটের ছ্নড়ের ন্যায় মোটা এবং এক মাসের দূরত্ব পরিমাণ লম্বা হবে। এগুলো বেনামাযী লোকদেরকে ংশন করতে থাকবে, যার বিষ সত্তর বছর পর্যন্ত উথ্লে উঠতে থাকবে। ফলে, তাদের দেহ বিবর্ণ হয়ে যাবে। বনী ইসরাঈলের একজন মহিলা হযরত মুসা আলাইহিস সালামের খেদমতে হাজির হয়ে আরজ করলো, হে মূসা! আমি একটি বড় গুনাহের কাজ করেছি এবং আল্লাহর কাছে তওবাও করেছি, আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে দো'আ করে দেন, তাহলে অবশ্যই আমার তওবা. কবুল হবে। হযরত মূসা আলাইহিস্ সালাম জিজ্ঞাসা করলেন, তুমি এমন কি গুনাহের কাজ করেছ, যদ্দরুন এত ভীত হয়ে পড়েছো? সে উত্তর করলো, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি এবং প্রসূৃত সন্তানকে হত্যাও করে ফেলেছি। হযরত মূসা (আঃ) মহিলাটির কথা শুনে অগ্নিশৰ্মা হয়ে বললেন, দূর হও এখান থেকে না জানি আসমান থেকে অগ্নি বর্ষিত হয় এবং তোমার সাথে আমরাও ভঙ্ম হয়ে যাই। এ কথা শুনে মহিলাটি মননক্ষুন্ন হয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর হযরত জিবরাঈল (আঃ) অবতরণ করে বললেন $$ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।