SDN Hh Hl ৩২২ আনয়নের জন্য তিনি এরূপ করতেন। বর্ণিত আছে, তিনি আপন স্ত্রীদের সাথে সর্বজন অপেক্ষা কৌতুকী ছিলেন। হযরত আয়েশা সিদ্দীকা (রাযিঃ) বর্ণনা করেন যে, হাবাশার কিছু লোক আশূরের দিনে খেলা-ধূলা করছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন $ তুমি কি এদের খেলা-ধূলা দেখবে? আমি সম্মতিসূচক উত্তর দিলে তিনি তাদেরকে ডেকে পাঠালেন। দরজায় দাড়িয়ে দু’ দিকে দু’ হাত দরাজ করে তা ধরে রাখলেন। আমি তাঁর এক হাতের উপর চিবুক রেখে তাদের খেলা দেখছিলাম। কিছুক্ষণ পর তিনি বললেন $ বস বস, এখন শেষ কর। আমি বললাম--না, আরও কিছুক্ষণ দেখবো। এভাবে কিছুক্ষণ পর পর দুরতিনবার তিনি আমাকে ক্ষান্ত করতে বললেন। অবশেষে আরও একবার যখন বললেন, তখন আমি ক্ষান্ত করলে তিনি তাদেরকে যেতে বললেন ; তারা চলে গেল। হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত মুমিনদের মধ্যে সবর্পেক্ষা পূর্ণ ঈমানের অধিকারী, সবর্পেক্ষা শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এবং আপন স্ত্রীদের সাথে সবর্পেক্ষা অমায়িক ও বিনম্ স্বভাবের অধিকারী । তিনি বলেছেন ৪ ? ad ৫0 সজল পলাল Dd 20 কণ 20D IT BLD n> Ly HUD SIS > “তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উৎকৃষ্ট তারা যারা তাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহারে উৎকৃষ্ট । আমি আমার স্ত্রীদের সাথে সদ্ব্যবহারে তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট” হযরত উমর (রাযিঃ) কঠিন হওয়া সত্বেও বলছেন £ঃ তোমরা নিজ গৃহে স্ত্রীদের সাথে শিশুসুলভ মন নিয়ে থাক ; পুরুষোচিত যোগ্যতার যেখানে প্রয়োজন সেখানে তা দেখাবে।” হযরত লুক্মান (রহঃ) বলেন $ “বুদ্ধিমানের উচিত সে যেন ঘরের পরিবেশে বাচ্চার মত থাকে, আর সমাজে পুরুষের ন্যায় থাকে” হাদীসে বর্ণিত হয়েছে, “আল্লাহ্ তা'আলা রুক্ষ স্বভাবসম্পন্ন পাষাণ হৃদয় লোককে পছন্দ করেন না।” এর অর্থ হচ্ছে, যারা আপন স্ত্রীদের সাথে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।