ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

সৰ্বশ্ৰেষ্ঠ দিন জুমু'আর দিন। এই দিনেই হযরত আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাঁকে বেহেশতে দাখেল করা হয়েছে, এই দিনেই তাঁকে যমীনে অবতরণ করা হয়েছে, এই দিনেই তাঁর তওবা কবূল করা হয়েছে, এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই দিনেই কিয়ামত কায়েম হবে। আল্লাহ্‌ তা'আলার নিকট এ দিনটি ‘ইয়াওমুল-মাযীদ’ (বা অতিরিক্ত পরস্কার দিবস), আসমানে ফেরেশতাগণ দিনটিকে এই নামেই জানেন, বেহেশতে আল্লাহ্‌ তা'আলার দীদার লাভের দিনও এটি!” বর্ণিত আছে, “প্রত্যেক জুমু'আর দিন আল্লাহ্‌ তা'আলা ছয় লক্ষ দোযখীকে মুক্তি দান করেন।” হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ “জুমু'আর দিন যদি নিরাপদ (পাপাচার ও আপদমুক্ত) থাকে, তবে (সপ্তাহের) অবশিষ্ট দিনগুলোও নিরাপদ থাকবে।” মাঝখানে যখন থাকে, প্রতিদিন সেই সময় দোযখের আগুন উত্তপ্ত করা হয়, কাজেই তোমরা তখন নামায পড়ো না--তবে জুমু'আর দিন ব্যতীত কেননা, জুমু'আর পূর্ণ দিনই নামাযের জন্য_এদিন দোযখ উত্তপ্ত করা হয় না।” হযরত কা’ব (রাযিঃ) বলন-- “আল্লাহ্‌ তা'আলা সমস্ত জনপদের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন মন্ধা-কে, সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন রমযান মাস-কে, সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন জুমু'আর দিন-কে এবং সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন শবে-কদর-কে।” কথিত আছে, পক্ষীকূল এবং পোকা-মাকড় পর্যন্ত জুমু'আর দিন পরস্পর সাক্ষাৎ করে এবং বলে $ “সালাম, সালাম, শুভদিন।” হুযূর আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন $ “যে ব্যক্তি জুমু আর দিনে অথবা জুমু'আর রাত্রে মারা যায়, আল্লাহ্‌ তা'আলা তার জন্য শহীদের সমতুল সওয়াব লিখে দেন এবং কবরের ফেতনা থেকে তাকে রক্ষা করেন। Foran no sos doled barn oo LC A lo a lO rE EGA 0 da dH nd YE www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।