ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৩১৩৬ মাস পর্যন্ত একই প্রশ্ন করতে থাকলো এবং ইবনে আব্বাস (রাযিঃ) তাকে একই জবাব দিলেন যে, সে দোযখে যাবে।” হাদীস শরীফে বর্ণিত হয়েছে--ইহুদী নাসারাদেরকে জুমু'আর এই দিনটি দেওয়া হয়েছিল ; কিন্তু তারা এতে মতবিরোধ করেছে। ফলে, এ থেকে তারা বঞ্চিত হয়েছে। আর আমাদেরকে আল্লাহ্‌ তা'আলা জুমুআর দিনের প্রতি পথ প্রদর্শন করেছেন, আমরা তা লাভ করেছি এবং পূর্ব থেকেই এ দিনটি এই উম্মতের জন্য রাখা হয়েছিল। এ উম্মতের জন্য দিনটি ঈদের দিন। সুতরাং এই উম্মত সকলের অগ্রবর্তী হয়ে গেল আর ইহ্‌দী- নাসারাগণ পিছনে পড়ে গেল। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত-ঁহযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন £ঃ একদা হযরত জিবরাঈল (আঃ) আমার নিকট তশরীফ আনলেন, তাঁর হাতে ছিল একটি শুভ্র কাঁচের টুকরা; বললেন, এটি জুমু'আ-_আপনার রবব আপনার উপর ফরয করেছেন, যাতে আপনার জন্য এবং আপনার পর উম্মতের জন্য এটি দলীল স্বরূপ হয়। আমি জিজ্ঞাসা করলাম, এতে আমাদের জন্য কি আছে? জিবরাঈল (আঃ) বললেন, এতে এমন একটি মহামূল্যবান মুহূর্ত রয়েছে, যদি কোন ব্যক্তি নিজের কোন নেক মকসূদ পূরণের জন্য সেই মুহূর্তে দো'আ করে, তবে তা অবশ্যই কবুল হবে। আর যদি সেই প্রার্থিত বস্তু তার ভাগ্যে পূর্ব থেকে লিপিবদ্ধ না থাকে, তবে আল্লাহ্‌ তা'আলা প্রার্থনাকারীকে তদপেক্ষা অধিক প্রিয় ও আকর্ষণীয় বস্তু দান করবেন। অনুরূপভাবে যদি কেউ সেই মুহূর্তে তার ভাগ্যে লিপিবদ্ধ কোন অনিষ্টকর বস্তু থেকে পানাহ চায়, তবে আল্লাহ্‌ তা'আলা তাকে তদপেক্ষা বড় বিপদ হতে রক্ষা করবেন। আমাদের নিকট এ দিনটি সমস্ত দিনের সর্দার। আখেরাতে এ দিনটিকে আমরা ‘ইয়াওমুল- মাযীদ’ (অতিরিক্ত পুরস্কার দিবস) বলে ডাকবো। আমি কারণ জিজ্ঞাসা করলে হযরত জিব্‌রাঈল বললেন, ‘বেহেশতে আল্লাহ্‌ তা'আলা এমন একটি স্থান তৈরী করে রেখেছেন, যা শুভ্র মুশকের চেয়েও অধিক সুঘ্রাণময় হবে। প্রতি জুমু'আর দিন আল্লাহ্‌ তা'আলা হইল্লিয্রীন থেকে কুরসীর উপর (স্বীয় মহিমায়) অবতরণ করতঃ বেহেশতবাসীদের জন্য তজল্লী এখতিয়ার করেন। অতঃপর তারা আল্লাহ্‌ পাকের দীদার লাভ করবে।” www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।