অধ্যায় $ ৯৩ জুমুআর ফযীলত জুমু'আর দিন একটি অতি গুরুত্বপূর্ণ ও ফযীলতময় দিন। এই দিনের মাধ্যমে আল্লাহ্ তা'আলা দ্বীন-ইসলামকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন, অনুরূপ মুসলমানদের জন্য এ দিনটি আল্লাহ্ তা'আলার বিশেষ দান। পবিত্র ্ | LO EME PAN AE Md ক ed ad 7p w EEE: Loa ls A aamj\ pn Ly S25) TAT POT » RED D> al “যখন জুমু'আর দিনে নামাযের জন্য আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ্র দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর।” (জুর্মুআহ্ ৪£ ৯ অতএব, জুমু'আর আযানের পর দুনিয়াবী কাজে মগ্ন না থেকে খুতবা ও নামাযের জন্য মসজিদে যেতে যত্নবান হওয়া একাস্ত কর্তব্য। অনুরূপভাবে জুমু'আর জন্য বিঘ্নতা সৃষ্টি করে এমন কাৰ্যসমূহ অবশ্য পরিত্যাজ্য। হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন £ “আল্লাহ্ তা'আলা তোমাদের উপর আমার এই দিনে এবং আমার এই স্থানে জুমু'আ ফরয করেছেন।” তিনি আরও ইরশাদ করেন $ “বিনা উযরে যে ব্যক্তি তিনটি জুমু'আ পরিত্যাগ করবে, আল্লাহ্ তা'আলা তার অন্তরে দুর্ভাগ্যের) সিলমোহর লাগিয়ে দিবেন।” অন্য সূত্রে বর্ণিত-_ এমন ব্যক্তি ইসলামকে যেন স্বীয় পৃষ্ঠের পশ্চাতে নিক্ষেপ করলো। এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস (রাযিঃ)-এর নিকট জিজ্ঞাসা করলো, জনৈক ব্যক্তি মারা গেছে ; সে জুমু'আ পড়তো না এবং জামাতেও হাজির হতো না। তিনি বললেন, সে ব্যক্তি দোযখে যাবে। প্রশ্নকারী লোকটি এক www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।