তল- ৩১৪ Fat ena AN LAA LAALARNTLAAIANN তদবীরে আমি কম করি নাই। কিন্তু সবই বৃথা গিয়েছে। কাজেই আপনি আল্লাহ্ তা'আলার কাছে গিয়ে নামাযে আরও কিছু কম করিয়ে নিন। অতঃপর আমি আল্লাহ্র দরবারে হাজির হয়ে অনুরোধ জানালে পর আল্লাহ্ তা'আলা দশ ওয়াক্ত মাফ করলেন। ফেরার পথে আবার মূসা (আঃ)-এর সাথে সাক্ষাৎ করলাম। এবার আরও দশ ওয়াক্ত নামায মওকুফ করা হলো। এবারও মূসা আলাইহিস্ সালামের সাথে সাক্ষাৎ হলে পূর্বের ন্যায় পরামর্শ দেন। দশ ওয়াক্ত নামায লাঘব করে দেন। ফেরার পথে মূসা (আঃ)-এর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি পূর্ববৎ আরও কিছুটা লাঘব করে নিতে বলেন। আরও দশ ওয়াক্ত নামায ছেড়ে দেওয়া হলো। পুনরায় যখন মূসা (আঃ )- এর নিকট পৌছলাম, তিনি (শুনে) পূর্বের ন্যায় বললেন। আমি আল্লাহ্র দরবারে উপস্থিত হলাম। এবার দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের আদেশ করা হলো। আমি মূসা আলাইহিস্ সালামের নিকট ফিরে আসলে এবারও তিনি বললেন, আপনার উম্মত দৈনিক পাচ ওয়াক্ত নামাযও আদায় করতে পারবে না। আমি বনী ইসরাঈল-এর দরুন বহু অভিজ্ঞতা লাভ করেছি- তাদেরকে নিয়ে আমি কতই না অসুবিধা ভোগ করেছি। কাজেই অবস্থা আমার খুব জানা আছে। সুতরাং আপনি আরও কমিয়ে নিতে পারেন কিনা চেষ্টা করুন৷ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “বারবার গিয়ে আব্দার করেছি। এখন আমার লজ্জাবোধ হয়। আমি আর যেতে চাই না। পাচ ওয়াক্তের নামাযই আমি কবুল করে নিলাম।” এমন সময় আরশ হতেও আওয়ায আসলো ? a TD PPL Pi SM DF Pe - SILL DE Tar si! “আমার ফরয বলবৎই রেখেছি, তবে বান্দাদের কাজ লাঘব করে দিয়েছি।” Pend oP AEE Ora a le ad a aC nn wana saosin www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।