৩১৩ খনা PEELE TEED Cn ত “খুশী থাকুন, মহান ব্যক্তির শুভাগমন* বলে অভ্যর্থনা জানান। ভিতরে প্রবেশ করে দেখি হযরত ইবরাহীম আলাইহিস্ সালাম। জিবরাঈল (আঃ) বললেন, ইনি আপনার পিতা হযরত ইবরাহীম (আঃ)। তাঁকে সালাম করুন। আমি সালাম করলাম। তিনি প্রতি-সালাম করলেন এবং বললেন ৪ FE EG AG Ge ee - Lossy les! 2১৬৮ L>~ “যোগ্য ছেলে যোগ্য নবী খুশী থাক।” অতঃপর আমাকে আরও ডউ্ধধর্বলোকে “সিদ্রাতুল-মুনতাহা”য় পৌছানো হয়েছে। সেই বৃক্ষের একটি কুল ‘হাজরে’'র (এক স্থানের নাম) বিখ্যাত মটকার মত বড়। আর এক একটি পাতা যেন হাতীর এক একটি কান। হযরত জিব্রাঈল (আঃ) বললেন, “এটি সিদ্রাতুল-মুন্তাহা।” সেখানে দেখি চারটি নদী প্রবাহিত। জিজ্ঞাসার পর হযরত জিবরাঈল (আঃ) বললেন, যে দুইটি নদী ভিতরের দিকে প্রবাহিত, সেই দুইটি বেহেশতের নদী। আর বহিমূঁখী নদী দুইটি নীল ও ফ্রাত (অর্থাৎ নীল নদ ও ফ্ুরাত নদীর প্রতিকৃতি)” অতঃপর আমাকে বায়তুল-মা'মূরে প্রবেশ করানো হয়েছে৷ প্রত্যহ সত্তর হাজার ফেরেশতা সেই গৃহে প্রবেশ করেন এবং একবার বের হয়ে গেলে দ্বিতীয়বার তাদের পালা আসে না। অতঃপর আমার সম্মুখে এক পেয়ালা শরাব, এক পেয়ালা দুধ ও এক পেয়ালা মধু রেখে যেটি হচ্ছা পান করতে আমাকে বলা হলো। আমি দুধের পেয়ালাটি শুধু গ্রহণ করি। এতদ্দর্শনে জিব্রাঈল (আঃ) বললেন, “এটি দ্বীন (ধর্ম), যার উপরে আপনি এবং আপনার উম্মত কায়েম অতঃপর আমার উপর দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামায ফরয করা হলো। সেখান হতে ফেরার পথে মূসা আলাইহিস্ সালামের নিকট এলে তিনি জানতে চাইলেন কি কি ফরয করা হয়েছে। আমি বললাম, “দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামায।” হযরত মূসা (আঃ) বললেন, আপনার উম্মতের দ্বারা পঞ্চাশ ওয়াক্ত নামায আদায় করা কখনও সম্ভবপর হবে না। আমি বনী ইসরাঈলকে নিয়ে কতই অসুবিধা ভোগ করেছি। তাদেরকে হেদায়েত করার চেষ্টা ও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।