ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ নখরগুলো হবে লোহার। প্রতিটি নখ এক দিনের পথ অর্থাৎ বার ক্রোশ দূরত্ব পরিমাণ লম্বা হবে। সাপটি মৃত ব্যক্তির সাথে কথা-বার্তা বলবে ; নিজকে ‘সুজা আক্করা’ বলে পরিচয় দিবে। তার আও য়ায় হবে বজ্তের ন্যায় কঠিন। সে বলবে, তোমাকে কঠিন শাস্তি দেওয়ার জন্যই আমাকে নিযুক্ত করা হয়েছে। আমি তোমাকে আঘাতের পর আঘাত করতে থাকব ; ফজরের নামায ত্যাগ করার দরুন যোহর পর্যস্ত, যোহরের নামায ত্যাগ করার দরুন আছর পর্যস্ত, আছরের নামায ত্যাগ করার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবের নামায ত্যাগ করার দরুন ইশা পর্যন্ত এবং ইশার নামায ত্যাগ করার দরুন ফজর পর্যন্ত । এভাবে আমি তোমাকে উপযুঁপরি আঘাত হানতেই থাকবো। এই বিষাক্ত অজগরের আঘাত এতই মারাত্মক হবে যে, প্রতি আঘাতে বেনামাযী সত্তর গজ মাটির নীচে ধ্বসে যাবে। এভাবে ক্রেয়ামত পর্যস্ত বেনামাযীর শাস্তি হতে থাকবে। কেয়ামতের দিন হাশরে তিনটি শাস্তি, যথা ?ঃ এক, অত্যস্ত কঠিনভাবে বেনামাযীর হিসাব নেওয়া হবে। দুই, বেনামাযীর উপর আল্লাহ্র ক্রোধে নিপতিত হবে। তিন, বহু অপমান করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অপর এক সূত্রে উল্লিখিত হয়েছে, ক্রেয়ামতের ময়দানে বেনামাধীর মুখমণ্ডলে নিমোক্ত তিনটি বাক্য লিখা থাকবে, যথা $--এক, ‘ওহে আল্লাহ্‌র হক ধ্বংসকারী। দুই, ‘ওহে আল্লাহ্র ক্রোধে নিপতিত!’ তিন, তুমি যে আল্লাহর হক নষ্ট করেছ, আজকে সেরূপ আল্লাহ্র দয়া ও রহমত থেকে বঞ্চিত থাক। উপরোক্ত হাদীসের সূচনাতে যে পনের সংখ্যার কথা বলা হয়েছিল, তা পূর্ণ না হয়ে চৌদ্দটি পর্যন্ত উল্লিখিত হয়েছে ; হয়ত বর্ণনাকারী (রাভী) একটি সংখ্যা বিস্মৃত হয়ে গেছেন। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, ংক্কেয়ামতের ময়দানে একজন লোককে আল্লাহ্‌ তা'আলার সম্মুখে দণ্ডায়মান করা হবে, আল্লাহ্‌ তা'আলা তাকে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম করবেন। লোকটি বলবে, হে রব্ব! কেন আমার জন্য এই হুকুম। আল্লাহ্‌ বলবেন $ নামাযের বেলায় তুমি নির্ধারিত সময় পার করে দিয়েছ এবং দুনিয়াতে তুমি মিথ্যা কসমে অভ্যস্থ ছিলে!’ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।