ইমাম গাজ্জালী (রহঃ) এঁর বইসমূহঃby www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Mukashafatul Qulub 02
/ ৪০৭
📝 লেখা 📖 পিডিএফ

৩১২ “খুশী থাকুন, মহান ব্যক্তির শুভাগমন” বলে দরজা খুলে দেন। আমি ভিতরে প্রবেশ করলাম। এখানে ছিলেন হযরত হারুন আলাইহিস্‌ সালাম। জিবরাঈল (আঃ) বললেন, ইনি হযরত হারূন, তাকে সালাম করুন। আমি সালাম করলাম। তিনি জবাব দিয়ে বললেন ৪ fats EEE TTS OSS “খুশী হউন হে আমার যোগ্য ভাই ও যোগ্য নবী।” অতঃপর জিবরাঈল (আঃ) আমাকে নিয়ে ষষ্ঠ আসমানে উপনীত হলেন। সেখানে দরজা খোলার জন্য বললেন। আওয়ায আসলো_ “কে?” জিবরাঈল (আঃ) বললেন £ “আমি জিবরাঈল।” প্রশ্ন আসলো “সঙ্গে কে?” উত্তর দিলেন-- “মুহাম্মদ” (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) । আবার প্রশ্ন আসলো--“তিনি কি আমন্ত্রিত?” জিবরাঈল (আঃ) বললেন--“হাঁ।” শুনামাত্রই “খুশী থাকুন, মহান ব্যক্তির শুভাগমন” বলে দরজা খুলে দেন। ভিতরে প্রবেশ করে দেখলাম হযরত মূসা আলাইহিস সালাম। হযরত জিবরাঈল (আঃ) বললেন, “সালাম করুন, ইনি হযরত মূসা (আঃ)।” আমি সালাম করলাম। তিনি জবাব দিলেন এবং বললেন ৪ Se EE) Ss IL। a ASE te HE SUE ER CU অতঃপর আমি যখন উধ্ব-পথে রওয়ানা হলাম, তখন হযরত মূসা (আঃ) ক্রন্দন করে উঠলেন। কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, “এই নব্য যুবক পয়গাস্বর? আমার পরে তিনি প্রেরিত হয়েছেন। অথচ সংখ্যায় ।” অতঃপর জিবরাঈল (আঃ) আমাকে নিয়ে পৌছলেন সপ্তম আসমানে। সেখানে দরজা খোলার জন্য বললেন। আওয়ায আসলো “কে?” জিব্রাঈল (আঃ) বললেন, “আমি জিবরাঈল” প্রশ্ন আসলো_ “সঙ্গে কে?” উত্তর দিলেন “মুহাম্মদ” (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। পুনরায় প্রশ্ন আসলো-- “তিনি কি আমন্ত্রিত?” জিব্‌রাঈল (আঃ) বললেন--“হাঁ।!” শুনামাত্রই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।