অধ্যায় £$ ৯২ মি’রাজুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী (রহঃ) হযরত কাতাদাহ্ থেকে, তিনি হযরত আনাস ইবনে মালেক থেকে এবং তিনি হযরত মালেক ইবনে সা'সাআহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন, হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট মি’রাজ-রজনীর ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেছেন £৪ আমি কাবা ঘরের হাতীমে’ ছিলাম, অধিকাংশ সময় বলেছেন, পাথরের উপর শুয়েছিলাম। এমন সময় আমার নিকট একজন আগস্তক (জিবরাঈল) আসলেন। বর্ণনাকারী বলেন £ আমি শুনেছি, হুযুর বলেছেন £ (অঙ্গুলি নির্দেশনা করে) আমার এখান থেকে এখান পর্যন্ত বিদীর্ণ করা হয়েছে। এক বর্ণনাকারী বলেন £ঃ আমি জারূদকে জিজ্ঞাসা করলাম যিনি শ্রোতা হিসাবে স্থানকে উদ্দেশ্য করেছেন? তিনি বললেন £ গলদেশ হতে পশম পর্যন্ত। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ অতঃপর তিনি (জিবরাঈল) আমার দিল্ বের করে ঈমানী নূর দ্বারা ভরপুর এক সোনার খাঞ্চায় রেখে আমার অন্ত্রনালী ইত্যাদি ধৌত করে পুনরায় তা যথাযথ স্থানে স্থাপন করে দিলেন। অতঃপর আমার নিকট গাধার চেয়ে বড় অথচ খচ্চরের চেয়ে সামান্য ছোট সুদৃশ্য একটি জন্ত হাজির করা হলো। জারূদ জিজ্ঞাসা করলেন, হে আবূ হামযাহ্ (হযরত আনাসের উপনাম)! এটিই কি ছিল বুরাক? হযরত আনাস (রাযিঃ) বললেন $ হাঁ, এটিই বুরাক_শূন্য দিগন্তে দৃষ্টি যতদূর যায়, এক এক পদক্ষেপে নিমিষের মধ্যে সে ততদূর পথ অতিক্রম করছিল। অতঃপর হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ₹_, হাতীম-_ কা'বা ঘরেরই একাংশ, কাবা পুনঃনির্মাণের সময় তা বাইরে পড়ে গিয়েছিল এবং অদ্যাবধি সে অবস্থায়ই রয়েছে। www.eelm.weebly.com
— Page 306 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.